এক্সপ্লোর

South 24 Parganas News : নিম্নচাপের মাঝেই অমাবস্যার কোটাল, উত্তাল নদী ও সমুদ্র, গঙ্গাসাগরে স্নানে নেমে তলিয়ে গেলেন উত্তরপ্রদেশের বাসিন্দা !

South 24 Parganas Update: নিম্নচাপের জেরে প্রবল বর্ষণ, তারই মাঝে অমাবস্যার কোটাল, মর্মান্তিক ঘটনা দক্ষিণ ২৪ পরগনায়..

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : নিম্নচাপের প্রভাবে গতকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলায় দুর্যোগ অব্যাহত। গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা সন্দীপ গৌর নামে বছর ২৬ এক পুণ্যার্থী। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গতকাল থেকে সাগরে স্পিড বোট নিয়ে তল্লাশি চালাচ্ছে। পাশাপাশি সাগরতটে সিভিল ডিফেন্সের কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে। চলছে মাইক প্রচার।

আরও পড়ুন, নিম্নচাপের জের, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় প্রবল বর্ষণের আশঙ্কা, নিম্নচাপ কাটবে কবে ?

 গতকাল সন্ধে থেকে নাগাড়ে বৃষ্টি চলছে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। জেলার সুন্দরবন এলাকায় বৃষ্টির পরিমান বেশী। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। পাশাপাশি গতকাল থেকে শুরু হয়েছে অমাবস্যার কোটাল। ফলে নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েক গুন। নদী ও সমুদ্র উত্তাল থাকায় আাগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইতিমধ্যে সুন্দরবনের বন্দরগুলিতে ফিরে এসেছে সব মৎস্যজীবী ট্রলার।

বেহাল বাঁধের ওপর নজর রাখতে বলা হয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। জেলা, মহকুমা ও ব্লকে কন্ট্রোলরুম খোলা হয়েছে।এদিকে, গতকাল একদিনে রাজ্য়ে বাজ পড়ে মৃত্য়ু হয়েছে ১৮ জনের ! বাঁকুড়া জেলায় বাজ পড়ে মৃত্যুর সংখ্যা সর্বাধিক, সেখানে মারা গিয়েছেন ৯ জন।বজ্রপাতে পূর্ব বর্ধমানে প্রাণ হারিয়েছেন ৫ জন, পশ্চিম মেদিনীপুরে মৃতের সংখ্যা ২ পুরুলিয়া ও দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে।  

নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। ২৮ শে জুলাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।

 দক্ষিণবঙ্গে শুক্রবার মূলত মেঘলা আকাশ। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি অর্থাৎ প্রবল বৃষ্টির আশঙ্কা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। অতিভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া  পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Weather Update: আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ
আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, কবে নামবে পারদ

ভিডিও

Lok Sabha News | সোমবার থেকে সংসদে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন | ABP ANANDA LIVE
CIMA - Art Mela News | শুক্রবার থেকে সিমা গ্যালারিতে শুরু হল ‘আর্ট মেলা’। ABP ANANDA LIVE
SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget