এক্সপ্লোর

Sandeshkhali Chaos: খোঁজ নেই তৃণমূল নেতার আত্মীয়দের, বাড়িতে তালা, এখনও থমথমে সন্দেশখালি

South 24 Parganas: সরবেড়িয়া বাজার থেকে বাঁ দিকে ধামাখালি ফেরিঘাটের দিকে যে রাস্তা চলে যাচ্ছে, সে পথেই আকুঞ্জিপাড়া মোড়েই তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের সুদৃশ্য বাড়ি।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ইডির (ED) অফিসারদের ওপর ভয়াবহ হামলার পরে দুদিন কেটে গেছে। এখনও থমথমে সন্দেশখালির আকুঞ্জিপাড়া। তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তালা। খোঁজ নেই আত্মীয়দের। স্থানীয় বাসিন্দাদের মুখেও কুলুপ। আতঙ্কের ছাপ স্পষ্ট।

এখনও থমথমে সন্দেশখালি: ৪৮ ঘণ্টা আগেই ঘটে গেছে ভয়ঙ্কর ঘটনা। রেশন দুর্নীতি মামলায় অভিযান চালাতে এসে রক্তাক্ত হতে হয়েছে ইডি অফিসারদের। পালাতে হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এক কথায় সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযানে এসে নজিরবিহীন নিগ্রহের শিকার হয়েছে কেন্দ্রীয় এজেন্সি। দুদিন কেটে গেলেও, এখন থমথম করছে এলাকা। এদিক-ওদিক চোখ ঘোরালেই দেখা যাচ্ছে শুক্রবারের ধ্বংসাবশেষের ছবি।

সরবেড়িয়া বাজার থেকে বাঁ দিকে ধামাখালি ফেরিঘাটের দিকে যে রাস্তা চলে যাচ্ছে, সে পথেই আকুঞ্জিপাড়া মোড়েই তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের সুদৃশ্য বাড়ি। একই উঠোনে আত্মীয়রাও থাকেন। সর্বত্র বিত্তের ছাপ। কিন্তু, শুক্রবারের ঘটনার পরে, সবকটি বাড়িতে তালা ঝুলছে। শেখ শাহজাহানের অনুগামীরা যখন নিজেদের অবস্থানে অনড়, তখন ইডি অফিসারদের ওপর হামলা নিয়ে তৃণমূলের অন্দরেই সামনে এসেছে ভিন্ন সুর।এরইমধ্যে শেখ শাহজাহানের অডিও বার্তা ভাইরাল হয়েছে। জেলা পরিষদ সদস্য ও তৃণমূল নেতা শেখ শাহজাহান, “আমার অনুরোধ, এই সব CBI-ED নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। সবাই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, তোমরা বঝতে পারছ এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে, সন্দেশখালি তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে। অতএব, ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান, হাজারো হাজারো শেখ শাহজাহান আছে।’’

এদিকে সন্দেশখালির ঘটনায় ED-র বিরুদ্ধেই FIR করেছে পুলিশ। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। অভিযোগে উল্লেখ, শুক্রবার না জানিয়ে এবং ওয়ারেন্ট ছাড়াই শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন ED-র অফিসাররা। এ ছাড়াও, সন্দেশখালির ঘটনায় আরও দুটি FIR হয়েছে। ED-র অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। বেপরোয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আরেকটি মামলা করেছে ন্যাজাট থানার পুলিশ। সেখানে সরকারি কর্মীদের কাজে বাধা, ভাঙচুর ও সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: DYFI: DYFI-এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget