এক্সপ্লোর

DYFI: DYFI-এর ডাকে আজ ব্রিগেড সমাবেশ

West Bengal News: বিগত লোকসভা-বিধানসভা ভোটে শূন্য ঝুলির ট্র্যাডিশন কাটাতে, DYFI-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা।

কলকাতা: আজ ব্রিগেড সমাবেশ করবে DYFI। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করবে সিপিএমের (CPM) যুব সংগঠন। ময়দান ভরাতে তুঙ্গে উঠেছে তৎপরতা।

বাম যুব সংগঠনের ব্রিগেড: DYFI-এর উল্টো ব্রিগেড থেকে, লোকসভায় উলটপুরাণের আশায় সিপিএম। বিগত লোকসভা-বিধানসভা ভোটে শূন্য ঝুলির ট্র্যাডিশন কাটাতে, DYFI-এর ব্রিগেডকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আলিমুদ্দিনের নেতারা। ইনসাফের দাবিতে ২২০০ কিলোমিটার পথ পার করেছেন সিপিএমের যুব সংগঠনের নেতা-নেত্রী-কর্মী-সমর্থকরা। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর রবিবার ব্রিগেডে শক্তি প্রদর্শন করতে চলেছে DYFI. হাইভোল্টেজ লোকসভা ভোটের আগে, রাজ্য়জোড়া কর্মসূচিতে বিপুল সাড়া দেখে উচ্ছ্বসিত সিপিএম। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “ব্রিগেড তার ছন্দ খুঁজে পাবে। মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যে রাজনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষায়, সাহিত্যে, শিল্পে, প্রশাসনে, সেই ছন্দপতন রোধ করার জন্য যুবরা শপথ নেবে, জনগণ তাদের সাথ দেবে।’’

ইনসাফ ব্রিগেড ব্যানার টাঙানো মূল মঞ্চটি হবে দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়ায় ২৪ ফুট। দ্বি-স্তরীয় মূল মঞ্চে থাকবে চার ফুট বাই চার ফুটের রস্টাম।এখানেই বক্তব্য রাখবেন নেতা, নেত্রীরা। মূল মঞ্চের ডান দিক ও বাঁ দিকে দৈর্ঘ্যে ৪০ ফুট ও চওড়ায় ৪০ ফুটের দুটি আলাদা মঞ্চ থাকছে। এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব। ব্রিগেডজুড়ে এবং আশেপাশের রাস্তায় লাগানো হচ্ছে ৬৫০ মাইক।

ব্রিগেড সমাবেশে বক্তার তালিকায় নাম রয়েছেন,সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, SFI-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য ও DYFI-এর প্রাক্তন রাজ্য সম্পাদক আভাস রায়চৌধুরী। শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে আসবে ৭টি মিছিল। শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, শ্যামবাজার, হাজরা,পার্ক সার্কাস, সেন্ট্রাল মেট্রো স্টেশন,সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ব্রিগেডমুখ হবে মিছিল।

গতকাল থেকেই দূরের জেলাগুলি থেকে আসতে শুরু করেছেন DYFI-এর কর্মী সমর্থকরা। এতদিন বাংলার মানুষ ব্রিগেডে শুধু রাজনৈতিক দলগুলিকে সমাবেশ করতে দেখেছে। তবে এবার কোনও রাজনৈতিক দলের যুব সংগঠনের ডাকে ব্রিগেডে সমাবেশ হচ্ছে। তাই ময়দান ভরানোটা ডিওয়াইএফআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ। ২০১১-র পর থেকেই রক্তক্ষরণ অব্যাহত বামেদের। ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোটের শূন্য় হয়ে যায় সিপিএম। এই পরিস্থিতিতে ফের একবার প্রশ্ন উঠছে, রবিবার কি ব্রিগেড ভরাতে পারবে DYFI? ব্রিগেড ভর্তি হলেও ভোটবাক্সে কি প্রভাব পড়বে? DYFI-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “যাঁরা বলছেন, তাঁরা পঞ্চায়েত ভোটে বিডিওকে ব্যালট খেতে কেন পাঠিয়েছিলেন? এতই যখন সাহস কলেজ ভোটগুলি কেন বন্ধ করে রেখেছে? সমবায়ের যা ভোট হচ্ছে, তাতে তো তৃণমূল কুপকাত, বিজেপির তো সেখানে টিকিটই গলে না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Murshidabad Weather Updates: ভোরের দিকে কুয়াশার প্রকোপ, তেমন হেরফের হবে না তাপমাত্রায়

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget