এক্সপ্লোর

South 24 Parganas: তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে, পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত সোনারপুর

Sonarpur Clash: গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈেরি হয়। এর প্রতিবাদে গতকাল রাতে সোনারপুর থানায় যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সিপিএম নেতার। 

রঞ্জিত সাউ, সোনারপুর: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুরের (Sonarpur) কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। তৃণমূল পার্টি অফিস ভাঙচুরের অভিযোগে গ্রেফতার সিপিএম সদস্যার স্বামী। হামলা-যোগ অস্বীকার বামেদের। পাল্টা সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুর, বাম নেত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

তৃণমূল-সিপিএমের বিবাদে উত্তপ্ত সোনারপুর: এই ঘটনায় গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈেরি হয়। এর প্রতিবাদে গতকাল রাতে সোনারপুর থানায় যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় সিপিএম নেতার।  সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুরে অভিযুক্তরা গ্রেফতার না হলে, আন্দোলনে নামার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে বামেরা। সিপিএম সদস্যার বাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ: দিনকয়েক আগে দক্ষিণ ২৪ পরগনার দুই জায়গায় সিপিএম কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল। ভাঙড়ে দুর্নীতির বিরুদ্ধে সিপিএমের মিছিলে আক্রমণের অভিযোগ ওঠে। একই দিনে সোনারপুরে রেশন দুর্নীতির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ। ভাঙড়ের বানতলায় সিপিএমের জাঠায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত ৭ সিপিএম কর্মী। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ বাম কর্মীদের। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার স্লোগান দিয়ে এদিন বানতলা থেকে বামনঘাটা পর্যন্ত মিছিল করার কথা ছিল সিপিএমের। অভিযোগ, মিছিল শুরুর আগে বাম কর্মীরা জড়ো হওয়া মাত্র তাঁদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। এর প্রতিবাদে বেশ কিছুক্ষণ বাসন্তী হাইওয়ে অবরোধ করেন বাম কর্মীরা। পরে তাঁরা মিছিল করেন। মুখ্যমন্ত্রীর নামে মিথ্যা অভিযোগ তোলায় জনরোষের শিকার হয়েছেন সিপিএম কর্মীরা, দাবি তৃণমূলের ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ শুভাশিস চক্রবর্তীর। 

সোনারপুরের মালঞ্চ পঞ্চবটি এলাকায় প্রায় তিন মাস ধরে রেশন মিলছে না বলে অভিযোগ তুলেছে স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, রেশন গ্রাহকের তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে।সে নিয়ে রবিবার, এলাকায় পোস্টার দেন সিপিএম কর্মীরা। অভিযোগ, তারপরই সিপিএম কর্মীদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। শাবল দিয়ে মেরে এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। পাল্টা হামলার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছে শাসকদলও।

আরও পড়ুন: Madan Mitra: সাবধানে ঘোরাফেরা করুন, কোথায় টপকে যাবেন বলা যায়! মদনের নিশানায় বিজেপি-সিপিএম

সেরা শিরোনাম

West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
ঐতিহ্যের পথচলার সার্ধ শতবর্ষ, প্র্যাট মেমোরিয়াল স্কুলের শিক্ষার্থীদের গভীর বার্তা দিলেন রাজ্যপাল
West Bengal News Live : মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ককে তলব
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের

ভিডিও

Weather Updates: দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', রাজ্যে বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda
Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget