এক্সপ্লোর

Madan Mitra: সাবধানে ঘোরাফেরা করুন, কোথায় টপকে যাবেন বলা যায়! মদনের নিশানায় বিজেপি-সিপিএম

Madan Mitra Target BJP-CPM: "আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন।'' হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের। 

বেলঘরিয়া: বেলঘরিয়ায় মদন মিত্রর (Madan Mitra) মুখে নন্দকুমার-প্রসঙ্গ। নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি (BJP) এবং সিপিএমকে (CPIM) হুঁশিয়ারি মদনের। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে মদন মিত্র বলেন, "বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার (Nandakumar) বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন।'' হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের। 

মদন মিত্রর মুখে নন্দকুমার-প্রসঙ্গ: পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বাম-বিজেপি জয়ী হয়। ৬৩টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী বাম-বিজেপি জোট। নন্দকুমারের বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূলকে রুখতে সমবায় বাঁচাও মঞ্চ গড়ে ৬৩টি আসনে প্রার্থী দেয় বাম ও বিজেপি। ৪৬টি আসনে তৃণমূল প্রার্থী দিলেও পরে ৩৫ জন মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে আগেই ৫২টি আসনে বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী হয় বাম-বিজেপি জোট। গতকাল বাকি ১১টি আসনে নির্বাচন হয়। আর এই ইস্যুতেই এবার বিজেপি সিপিএমকে নিশানা করলেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের কথায়, "বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন।'' পাশাপাশি এই বক্তব্য হুমকি নয় বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। থ্রেট করছি না, তবে সাবধানে রাস্তায় চলাচল করবেন।''

‘বাম-রাম’ হাত মেলানোয় ৬৩ আসনের সমবায় সমিতিতে শূন্য হয়ে গেছে তৃণমূল। আকাশে, উড়েছে লাল ও গেরুয়া আবির। পঞ্চায়েত ভোটের আগে এই ছবিই রাজ্য রাজনীতির পুরনো জল্পনাকে ফের উস্কে দিয়েছে। এই ইস্যুতে আগেই কটাক্ষ করেছে তৃণমূল। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "ওদের রাজ্য নেতৃত্ব একরকম বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আরেকরকম বলে। আগেও আমরা জানতাম বামেদের সঙ্গে ওদের জোট ছিল। সেটা প্রমাণিত হয়ে গেল। বামেদের সঙ্গে রামেদের জোট আছে, সেটাও প্রমাণিত হয়ে গেল।''

এর আগে গতকাল নন্দকুমারে এই জয় নিয়ে মুখ খুলে ইঙ্গিতপূর্ণ আহ্বান জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। গতকাল সৌমিত্র খাঁ বলেন, বামেদের হাত ধরতেও পিছপা হবে কিনা দল বলবে এবং বুথস্তরে ধরুন আমরা তো রাজনৈতিকভাবে বলতে পারি না, কারণ আমরা সেই জায়গায় পৌঁছইনি। আমরা এটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমরা সবাই। আমরা তো একটাই কথা বলছি, তৃণমূল কংগ্রেসকে, বিরুদ্ধে যেকোনওভাবে হারাতে আমরা রাজি আছি।

আরও পড়ুন: Jalpaiguri: বেআইনিভাবে নিযুক্ত প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ আদালতের, ইস্তফা জলপাইগুড়ির শিক্ষিকার

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget