এক্সপ্লোর

South 24 Parganas: পঞ্চমীতে নরেন্দ্রপুরে নৃশংস 'হামলা', নবমীতে হাসপাতালে মৃত্যু যুবকের

মাথায় রডের বাড়ি মেরে জখম করে দড়ি দিয়ে বাইকের সঙ্গে পা বেঁধে যুবককে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ...

হিন্দোল দে ও রঞ্জিৎ সাউ, নরেন্দ্রপুর: পঞ্চমীর রাতে মাথায় রডের বাড়ি মেরে জখম করে দড়ি দিয়ে বাইকের সঙ্গে পা বেঁধে যুবককে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল নরেন্দ্রপুরের রেনিয়ার তিরিশ ফুট এলাকায়। 

নবমীর দিন এনআরএস হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত যুবকের। বছর পঁয়ত্রিশের যুবকের নাম চন্দন রায়। বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকার দক্ষিণ আনন্দ পল্লিতে। 

মৃতের পরিবারের দাবি, বাইক জ্বালানোর অভিযোগে এ বছরের ১ জানুয়ারি স্থানীয় কয়েকজনের সঙ্গে চন্দনের গন্ডগোল ও মারপিট হয়। এরপর থেকে এলাকাছাড়া ছিলেন চন্দন। 

অভিযোগ, পঞ্চমীর দিন তাঁকে একা পেয়ে বেধড়ক মারধর করে বাইকের সঙ্গে পা বেঁধে টেনে নিয়ে যায় অভিযুক্তরা। পুলিশের টহলদারি ভ্যান আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

আরও পড়ুন: বালিগঞ্জ সেনা ক্যাম্পে জওয়ানের রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঘটনার দিনই অভিযুক্ত রীতেশ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। পুরনো শত্রুতার জেরে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাকি অভিযুক্তদের সন্ধান চলছে। 

এদিকে, নিউ ব্যারাকপুরের যুবকের রহস্যমৃত্যু। মধ্যমগ্রামে পুকুর থেকে উদ্ধার মৃতদেহ।মৃতের নাম শুভদীপ দে। পরিবারের দাবি, নবমীর দিন বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বছর পঁচিশের যুবক। রাতে বাড়ি ফেরেননি। সন্ধেয় বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল ফোন।

গতকাল মধ্যমগ্রামের শ্রীপুর এলাকায় একটি পুকুর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন শুভদীপ।

মহিলার স্বামী তাঁকে হুমকিও দেন বলে অভিযোগ। দেহ উদ্ধারের ঘটনায় মধ্যমগ্রাম থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। কী কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন: বাংলাদেশে ইসকন মন্দিরে হামলার অভিযোগ, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তৎপর হাসিনা প্রশাসন

অন্যদিকে, দশমীর রাতে ঠাকুর দেখতে গিয়ে ধাক্কাধাক্কির জেরে বোতল ভেঙে দুই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠল কোচবিহারের দিনহাটার কৃষি মেলা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে ভিড়ের চাপে ধাক্কাধাক্কি শুরু হয়। এই নিয়ে দু’ দল যুবকের মধ্যে বচসা বাধে। আচমকাই বোতল ভেঙে দুই যুবকের গলায় ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

গুরুতর জখম দুই যুবককে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পলাতক। সাময়িক উত্তেজনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget