এক্সপ্লোর

Bangladesh: বাংলাদেশে ইসকন মন্দিরে হামলার অভিযোগ, পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে তৎপর হাসিনা প্রশাসন

কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে,  এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা: বাংলাদেশে দুর্গাপুজোর সময়ে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী কয়েকটি মন্দির ক্ষতিগ্রস্ত করার অভিযোগের পর ফের বাংলাদেশের ইসকন মন্দিরে ভক্তদের উপর হামলা হয়েছে, এমন অভিযোগ তুলল ইসকন মন্দির কর্তৃপক্ষ। টুইট করে একথা জানায় ইসকন। সেখানে বলা হয়েছে যে মন্দিরে ভাঙচুরের পাশাপাশি একজন ভক্তও আক্রান্তও হয়েছে। 

দুর্গাপুজোর সময় মন্দির হামলার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল পড়শি দেশে। যদিও কঠোর হাতে পরিস্থিতির মোকাবিলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে,  এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কড়া ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছেন তিনি। কিন্তু সেই আশ্বাসের পর ফের ইসকন মন্দিরে এই হামলার অভিযোগ উঠেছে। 

 

যদিও বাংলাদেশে উৎসব আবহে শান্তি বজায় রাখতে  ২২ টি জেলায় আধা সেনা মোতায়েন করেছে হাসিনা সরকার। বুধবার কুমিল্লা সীমানা সংলগ্ন চাঁদপুর হাজিগঞ্জ উপজেলায় পুলিশ ও হামলাকারীদের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয় বলে অভিযোগ। পরে আরও একজনের মৃত্যু হয়। দুর্গা পুজো উপলক্ষ্যে ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত একটি অনুষ্ঠানে হাসিনা বলেছেন, কুমিল্লার ঘটনায় তদন্ত করা হচ্ছে। দোষীদের কেউই ছাড়া পাবে না। এ ধরনের হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।                      

দশমীর দিন অনলাইনে ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।  হিংসায় জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে হাসিনা বলেছেন, দুর্গাপুজো প্যান্ডেলে হামলার ঘটনায় যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে।

দুর্গাপুজোর ঘটনা প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরিন্দম বাগচি সাংবাদিক বৈঠকে বলেন, "ধর্মীয় স্থানে হামলা সংক্রান্ত কয়েকটি রিপোর্ট এসেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কী প্রতিক্রিয়া দেয় সেদিকে লক্ষ্য রাখছি। সে দেশের সরকার নিরাপত্তার দিকে নজর দিয়েছে, পুলিশ ও প্রশাসনও তৎপর রয়েছে। এ বিষয়ে তদন্ত ভার আমরা বাংলাদেশ সরকারের ওপরই ছেড়ে দিচ্ছি।" 

 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget