এক্সপ্লোর

West Bengal Weather : শনি-রবি বৃষ্টি কমলেও মঙ্গলবার থেকে ফের ঝড়বৃষ্টি রাজ্যে, কোথায় কোথায়

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  রবি ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল শুরু হওয়ার কথা।

কলকাতা : শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছিল আবহাওয়া দফতর। শুক্রবার অবধি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে শনিবার থেকে কমবে বৃষ্টির সম্ভবনা ও পরিমাণ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  রবি ও সোমবার বাড়বে তাপমাত্রা। মঙ্গলবার থেকে ফের রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির আরও একটা স্পেল শুরু হওয়ার কথা। ওড়িশা লাগোয়া কিছু জেলায় শনিবার বিকেলের দিকে দমকা হাওয়া ও বৃষ্টির সামান্য সম্ভবনা রয়েছে । 

আসছে বর্ষা
শনিবার  নিকোবর দ্বীপে ঢুকে পরেছে মৌসুমী বায়ু। আগামীকাল দুপুরের মধ্যে গোটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মৌসুমী বায়ুর কবলে পড়বে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য অনুকূল পরিস্থিতি দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায়। আন্দামানে আগাম হলেও কেরলে দেরীতে বর্ষা। নির্ধারিত সময়ে পয়লা জুন বর্ষা ঢোকে কেরলে। এই মরসুমে বর্ষা কেরলে আসবে ৪ঠা জুন। অর্থাৎ এবছর বর্ষা দেরীতে ঢুকছে বলে জানিয়ে দিল মৌসম ভবন। বঙ্গে বর্ষা কবে, তা পরে জানানো হবে। আগে উত্তরবঙ্গে বর্ষা আসবে। তার অল্প কিছুদিন পরে বর্ষা প্রবেশ করবে দক্ষিনে।

 দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজ-কালের আবহাওয়া 

পশ্চিমের জেলাগুলিতে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি বেশি থাকবে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও শনিবার তাপমাত্রা কিছুটা বাড়ল। সঙ্গে অত্যধিক জলীয় বাষ্প থাকায় দিনভর ঘেমে নেয়ে একশা হবে দক্ষিণবঙ্গবাসী। তবে নতুন করে রাজ্যে কোনও জেলায় আপাতত তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই। 

 উত্তরবঙ্গে চলবে বৃষ্টি 

 শনিবার বিকেল পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। 

 কলকাতায় কেমন থাকবে আবহাওয়া 
শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। জলীয় বাষ্পের জন্য সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।  বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কলকাতায়। রাতের তাপমাত্রা ২৩ থেকে বেড়ে ২৬ দশমিক ৬ ডিগ্রি হবে।  

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশ বিদর্ভের উপর দিয়ে গেছে। ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব রাজস্থান এবং উত্তর প্রদেশের উপর। শনিবার থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে। আগামী পাঁচ দিন গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, কঙ্কন ও গোয়াতে ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

CM Suvendu Adhikari |
Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget