এক্সপ্লোর

PMAY Controversy: ফের আবাস যোজনা ঘিরে অভিযোগের পাহাড়, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

South Dinajpur PMAY Controversy: আবাস যোজনা-সহ একাধিক ইস্যুতে অভিযোগ। পঞ্চায়েতকে তালা মেরে, জাতীয় সড়ক অবরোধ করে, বিক্ষোভে নামল অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদের কামারপাড়াবাসী ।

মুন্না অগ্রবাল, দক্ষিণ দিনাজপুর:  ফের আবাস যোজনা (PMAY) ঘিরে অভিযোগের পাহাড় কামারপাড়া এলাকায়। অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংসদের কামারপাড়া এলাকায় ৫১২ জাতীয় সড়ক অবরোধ করে  বিক্ষোভ। পাশাপাশি অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতকে তালা মেরে বিক্ষোভে (Agitation) সামিল হলেন। এই এলাকার  বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেও ঘর পাননি। পাশাপাশি ১০০ দিনের কাজ, রাস্তাঘাট সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও এই এলাকার বাসিন্দারা বঞ্চিত বলে এই এলাকার বাসিন্দাদের অভিযোগ। আর সেই অভিযোগেই ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা আজ অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের তালা মেরে ৫১২ জাতীয় সড়ক অবরোধ (Road Blockade) করে বিক্ষোভে সামিল হলেন। 

বাসিন্দাদের অভিযোগ, যতক্ষণ তাঁদের এই দাবি পূরণ হবে, ততক্ষণ তাঁরা এই অবরোধ চালিয়ে যাবেন। বিজেপি পরিচালিত অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের হরিপুর এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্যের অভিযোগ অন্যান্য সংসদের সদস্যরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও তিনি এই সুযোগ-সুবিধা পাননি। তাই তার নেতৃত্বে এদিন এলাকায় বাসিন্দারা অবরোধে সামিল হন। প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় আবাস যোজনাকে ঘিরে একের পর এক অভিযোগ উঠে আসছে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগের মধ্যেই এবার প্রধানমন্ত্রী আবাস (PM Awas Yojana)-তালিকায় অমিত শা (Amit Shah)-র ডেপুটির বাবার নাম থাকার অভিযোগ উঠেছে।

দিনহাটা ১ নম্বর ব্লকের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাবা বিধুভূষণ প্রামাণিকের। এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্য-সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিজেপি রাজনীতি করছে। অপরদিকে,  প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) ঘর প্রাপকদের নামের তালিকায় দেখা গেল, নিশীথ প্রামাণিকের (Nisith Pramanick) বাবার নাম। চক্রান্ত বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। জেলাশাসকের কাছে নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন তাঁর বাবা। সেই সঙ্গে সমীক্ষক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আবাস যোজনায় কারা কারা বাড়ি পেতে পারেন ? ২০১৮ সালে তার সমীক্ষা হয়। সেই তালিকা প্রকাশ্যে আসতেই  বিতর্কের ঝড় উঠেছে। কারণ সেখানে দেখা যাচ্ছে, দিনহাটা ১ নম্বর ব্লকের, ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে বাড়ি-প্রাপকদের তালিকায় নাম রয়েছে বিধুভূষণ প্রামাণিকের। আর তিনিই হলেন নিশীথ প্রামাণিকের বাবা। আর এই তালিকা প্রকাশ্যে আসতেই, ময়দানে নেমে পড়েছে তৃণমূল। যদিও, গোটা বিষয়টি চক্রান্ত বলে দাবি করেছেন নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় মন্ত্রী কটাক্ষ করে বলেছেন, যেহেতু আবাস যোজনার তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম উঠেছে, সেই বিতর্ক ধামাচাপা দিতেই তাঁর বাবার নাম তালিকায় তোলা হয়েছে।

আরও পড়ুন, 'হকের চাকরি ছিনিয়ে নেব', হুঁশিয়ারি আন্দোলনকারীদের 

এদিকে আবাস যোজনায় ঘর প্রাপকদের তালিকায়, তাঁর নাম থাকার বিষয়টি জানাজানি হতেই জেলাশাসককে ই-মেল করেছেন নিশীথ প্রামাণিকের বাবা। সেখানে তিনি লিখেছেন, আমার অর্থনৈতিক অবস্থা ভাল। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আমি কোনও আবেদন জানাইনি, আমার তা প্রয়োজনও নেই। আমার নাম দ্রুত তালিকা থেকে বাদ দেওয়া হোক। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রীর বাবা এও হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, সমীক্ষক দল এবং তালিকা তৈরির কাজে যুক্ত থেকে যাঁরা, সমাজে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget