এক্সপ্লোর

West Bengal Weather:মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যেই কি দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ?

South Western Monsoon Wind:বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। আপাতত এমনই পূর্বাভাস।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে (South Bengal) ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South Western Monsoon Wind)। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বাড়বে। আপাতত এমনই পূর্বাভাস। অন্য দিকে, উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা প্রবেশ করলেও তা থমকে রয়েছে মালদার (Malda) উপরে। আগামী ১৯ থেকে ২২ জুনের মধ্যে ফের সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু।

কবে বর্ষার কৃপা?
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর যা মতিগতি, তাতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের পাঁচ দিন পরে বর্ষা ঢুকেছিল। দক্ষিণবঙ্গে অবশ্য  পরিস্থিতি অনুকূল হতে তার থেকেও দেরি হবে। কলকাতায় বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ১১ জুন। উত্তরবঙ্গে ঝেঁপে এসেছে বর্ষা। আগামী ৭২ ঘণ্টায় উত্তরের দিকের জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার পূ্র্বাভাস রয়েছে। আরও পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতে। সোম ও মঙ্গলবার প্রবল বৃষ্টির সতর্কতা। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির কিছু অংশে। পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিতে ভূমিধসের সম্ভাবনাও থাকছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
    দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে আরও ৪৮ ঘন্টা। পশ্চিমের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহ চলবে আজও। আরও চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টির পরিমাণ বাড়বে মঙ্গলবার থেকে। কলকাতা আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস থাকছে। হালকা বৃষ্টি হলেও  দিনভর অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। স্বাভাবিকের তুলনায় বেশি আর্দ্রতায় অস্বস্তি মাত্রা ছাড়িয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির কিছুটা সম্ভাবনাও রয়েছে, এই যা আশার কথা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯২ শতাংশ। এই মুহূর্তে বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে মহানগর। ছিটেফোঁটা বৃষ্টি ও সন্ধে হলে সামান্য় হাওয়ায় অস্বস্তি কাটার নামগন্ধ নেই। শেষ জোড়া কালবৈশাখীর জেরে রেড রোডে ভেঙে পড়েছিল গাছ, বিপর্যস্ত হয়েছিল ট্রেন চলাচল। সব মিলিয়ে তীব্র গরম থেকে স্বস্তি মিলেছিল অনেকটাই। কিন্তু তার পরও বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে।

আরও পড়ুন:চেক লেখার সময় এই কাজটি করলে মুহূর্তে ফাঁকা হতে পারে অ্যাকাউন্ট!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget