এক্সপ্লোর

SSC Case: 'মমতা মুখটা সেলাই করে রাখুন' ! OMR কারচুপির খেসারত দিতে হল যোগ্য প্রার্থীকেও, চাকরি বাতিলে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Attacks Mamata On SSC Scam:লাগামছাড়া কারচুপি!কোটি কোটি টাকার লেনদেন! সাড়া ফেলে দেওয়া কেলেঙ্কারি! চাকরি বাতিলে মুখ্যমন্ত্রীকে এবার তীব্র আক্রমণ শুভেন্দুর,

কলকাতা: বিকৃতি থেকে নষ্ট করা। নিয়োগ দুর্নীতিতে বারবার সামনে এসেছে OMR শিটের প্রসঙ্গ। এবিপি আনন্দ দেখিয়েছিল, আদতে সাদা খাতা জমা পড়েছিল। কিন্তু শূন্য থেকেই নম্বর বেড়ে কেউ পেয়েছে ৫০, কেউ ৫২, তো কেউ ৫৩। OMR-এ যে কারচুপি হয়েছিল, সেই প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ের কপিতেও।

লাগামছাড়া কারচুপি!কোটি কোটি টাকার লেনদেন! সাড়া ফেলে দেওয়া কেলেঙ্কারি! SSC-র সেই নিয়োগ দুর্নীতির মামলায়, ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই দুর্নীতিতে বারবার যেখানে কারচুপি সামনে উঠে এসেছিল, তা হল OMR!!! আর আগাগোড়া সেই ছবি তুলে ধরেছিল এবিপি আনন্দ! সেই সাদা খাতা অর্থাৎ ফাঁকা OMR এসেছিল এবিপি আনন্দর হাতেও। যেখানে একটিও প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। একটিও প্রশ্নের উত্তরে কোনও কালির দাগ নেই। অথচ, এই প্রার্থীরা স্কুলে চাকরি পেয়েছেন বলে সিবিআই সূত্রে দাবি। 
  
নিয়োগ-দুর্নীতির তদন্তে গাজিয়াবাদে গিয়েছিল CBI. নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি’র OMR শিট তৈরি ও মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থার অফিসে হানা দিয়ে হার্ড ডিস্ক ও আসল OMR শিট বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। অন্যান্য নথির সঙ্গে সেই OMR শিট হাইকোর্টে জমা দেওয়া হয়। আর তাতেই সামনে আসে চোখ কপালে তোলার মতো তথ্য! এবিপি আনন্দর হাতে আসা, এরকম একাধিক OMR শিটে দেখা যায়, একের পর এক প্রশ্নের উত্তরের জায়গা ফাঁকা! 
 

উত্তর দেওয়া তো দূরের কথা, কোথাও কোনও দাগও নেই! অথচ মারাত্মক বিষয় হল, আদালতে পেশ করা সিবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছিল,স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে এঁদেরই কারও প্রাপ্ত নম্বর ৫০, কারও ৫২, কারও ৫৩! মানে খাতা ফাঁকাই রয়ে গেছে..। কিন্তু, গাজিয়াবাদ থেকে কলকাতা আসতে আসতে, নম্বর শূন্য থেকে ৫০ ছাড়িয়ে গেছে! শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, মুখ্যমন্ত্রী যা বলেছেন, সেই অনুযায়ী সর্বোতভাবে আমরা বঞ্চিত এবং যোগ্য যাঁরা আছেন, তাঁদের পাশে আমরা সর্বোতভাবে থাকব। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'কাল তো মুখ্যমন্ত্রী বলেছেন অটোনমাস বডি। তাহলে, SSC-কে যা নির্দেশিকা হয়েছে সুপ্রিম কোর্টের, SSC-কে, SSC-র চেয়ারম্যান ও সচিব, তাঁরা দায়বদ্ধ। তাঁরা কথা বলুক। মমতা বন্দ্যোপাধ্যায় মুখটা সেলাই করে রাখুন।'সুপ্রিম কোর্টের বৃহস্পতিবারের রায়েও OMR-এর প্রসঙ্গ রয়েছে। রায়ের ৩৫ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে, ২০২৪-এর ৫ই ফেব্রুয়ারি, CBI-এর দেওয়া রিপোর্টে বলা হয়, OMR শিটের মূল্যায়ন এবং SSC-র রেকর্ড করা নম্বরের মধ্যে অমিল রয়েছে। এই অমিল, এই কারচুপির খেসারতই অযোগ্য়দের সঙ্গে দিতে হল হাজার হাজার যোগ্য় প্রার্থীকেও।

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget