এক্সপ্লোর

SSC Case: কীভাবে 'বিনা পরীক্ষায় পাস' ? উল্লেখ SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিটে, আলিপুরের বিশেষ আদালতে জমা দিল CBI

SSC Case CBI Submits Final Charge Sheet : SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট, আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI

কলকাতা: SSC গ্রুপ সি মামলায় চূড়ান্ত চার্জশিট। আলিপুরের বিশেষ আদালতে চার্জশিট জমা দিল CBI. চার্জশিটে রয়েছে ভিডিও ফুটেজের উল্লেখ। চার্জশিটে রয়েছে কীভাবে পরিকল্পনা করে বিনা পরীক্ষায় পাস করানো হত, তার উল্লেখ। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কণ্ঠস্বরের নমুনা, জানানো হল চার্জশিটে। চূড়ান্ত চার্জশিট জমা পড়ার ফলে চার্জগঠন ও বিচারপ্রক্রিয়া শুরু করতে কোনও বাধা রইল না।

আরও পড়ুন, শোভন ও রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ, 'সত্যেরই জয় হয়েছে..'

নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের হাতে আসা ভিডিও কি সঠিক? সত্যতা যাচাইয়ে ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল সিবিআই। আদালতের নির্দেশে আজ গোটা পর্বের ভিডিওগ্রাফি করা হয়। সূত্রের খবর, সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ অগাস্ট মিলেছিল আদালতের অনুমতি। সেইমতো SSC-এর গ্রুপ C-র নিয়োগ দুর্নীতি মামলায়, ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। সম্প্রতি আলিপুর আদালতে বিচারকের উপস্থিতিতে, SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, প্রাক্তন প্রোগ্রাম অফিসার পর্ণা বসু, SSC-র তৎকালীন প্রোগ্রামিং অফিসার সমরজিৎ আচার্য OMR মূল্যায়ণের দায়িত্বে থাকা NYSA-র প্রাক্তন আধিকারিক নীলাদ্রি দাস, এবং NYSA-র প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। অবশেষে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়। 

 সিবিআই সূত্রে দাবি, সম্প্রতি গ্রুপ সি-তে নিয়োগ দুর্নীতির তদন্তে, তাদের হাতে একটি ভিডিও ক্লিপ আসে। যেখানে এই পাঁচজনকে কথা বলতে দেখা যায়। সিবিআই সূত্রে দাবি,ভিডিওটিতে বারবার শোনা গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের কথা। তারপর ভিডিও ফুটেজে থাকা অভিযুক্ত ৫ জনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য আলিপুরের বিশেষ CBI আদালতে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতে CBI-এর আধিকারিক দাবি করেন, ভিডিও ফুটেজে দেখা গেছে, ৫ জনের মধ্য়ে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। কীভাবে পরীক্ষা না দিয়েও পাস করানো যায়, তা নিয়ে আলোচনা চলছে বৈঠকে। একাধিক ব্যক্তিদের টাকার লেনদেন নিয়ে কথাবার্তা হচ্ছে।এরপরই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দেন বিচারক। আদালতের নির্দেশ মেনে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের গোটা পর্ব ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে। 
 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Singur Mastermoshai: সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
সিঙ্গুরের জমি চাষ যোগ্য করার জন্য সরকারি বরাদ্দ কোথায় গেল? তদন্ত চান মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য
News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও

ভিডিও

BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
BJP Government in Bengal | তোলাবাজি, কাটমানি বন্ধে কড়া বিজেপি বিধায়কদের, মানবাজারে বসল ড্রপ বক্স
Govt Hospital | সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ,ইঞ্জেকশন ।পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget