এক্সপ্লোর

SSC Case: ‘অভিনয় করে পেট চালাত, আমার মেয়ে অমন নয়’, বললেন হৈমন্তীর মা

Haimanti Ganguly: বিবার এবিপি আনন্দের মুখোমুখি হন হৈমন্তীর মা। গ্রিলের ভিতর থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় মেয়ের নাম জড়ানো নিয়ে মুখ খোলেন।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এক অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ঘিরে একসময় উত্তাল হয়েছিল বাংলা। এ বার সেই একই মামলায় সামনে এল আরও এক রহস্যময়ীর নাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায় (haimanti Ganguly)। কাকতালীয় ভাবে তিনিও অভিনয়ের সঙ্গে যুক্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তিনি। দু'জনের মধ্যে বিবাহবিচ্ছেদ মামলা চললেও, হৈমন্তীর সপক্ষেই কথা বলেছেন গোপাল। হৈমন্তীর মা-ও জানালেন, তাঁর মেয়ে এমন কাজ করতে পারেন না(SSC Case)। 

গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী

রবিবার এবিপি আনন্দের মুখোমুখি হন হৈমন্তীর মা। গ্রিলের ভিতর থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় মেয়ের নাম জড়ানো নিয়ে মুখ খোলেন। তিনি জানান, রীতিমতো বাড়িতে বন্দি হয়ে রয়েছেন তাঁরা। নানা দিকে নানা কথা ছড়ালেও, মেয়ের উপর যে পূর্ণ আস্থা রয়েছে, তা-ও বুঝিয়ে দেন হৈমন্তীর মা। যদিও বিগত দুই সপ্তাহ ধরে মেয়ের সঙ্গে যোগাযোগ নেই বলেও জানান। জামাইয়ের সঙ্গেও বহু কাল সম্পর্ক নেই বলে জানিয়েছেন।

এ দিন এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হৈমন্তীর মা বলেন, "ও সম্পূর্ণ নির্দোষ। আমরা ওর সম্পর্কে কিছু জানি না আমরা। ভাল আছে, না শরীর খারাপ, হাসপাতালে ভর্তি আছে কিনা, কিছু জানি না। ও বরাবরই একটু অসুস্থ। শ্বাসকষ্ট রয়েছে। কী অবস্থায় রয়েছে, বলতে পারব না। ও সময় মতো আসবে, দেখা করবে, কথাও বলবে। আমার মেয়ে অমন মেয়ে নয়।"

আরও পড়ুন: Kolkata News : রিজেন্ট পার্কে বাড়ি থেকে বাবা-মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার !

কিন্তু হৈমন্তী আসবেন কিনা, কী করে জানলেন তিনি, জানতে চাওয়া হলে, হৈমন্তীর মা বলেন, "নির্দোষ মনেই হচ্ছে। কারণ ও অসৎ মেয়ে নয়। সেটা ও নিজে প্রমাণিত করবে। সামনে আসবে কবে, তা বলতে পারছি না, তবে শুনলাম যে আসবে।" কোথা থেকে জানলেন হৈমন্তী আসবেন? জবাবে অভিনেত্রীর মা বলেন, "আমি খবর পেয়েছি, এইটুকু বলতে পারি। ও সামনে আসবে, সবটা বলবে।"

গোপালের সঙ্গে হৈমন্তীর বিবাহবিচ্ছেদ মামলা চলছে বলে জানা গিয়েছে। এর মধ্যে কি গোপাল যোগাযোগ করেছেন তাঁর সঙ্গে! নেতিবাচক উত্তর দেন হৈমন্তীর মা। তিনি বলেন, "ওদের সম্পর্কে কিছুই জানি না আমি। হতে পারে ফাঁসাচ্ছে। নিজে পছন্দ করে যখন বিয়ে হয়েছে, নিজের ব্যাপার নিজেই বুঝবে।" গোপালের কি যাতায়াত ছিল তাঁদের বাড়িতে! উত্তর দেন, "না, বহুকাল আগে যখন বিয়ে করেছিল, তখন ছিল। এখন কোনও যোগাযোগ নেই।"

গোপালের সঙ্গে হৈমন্তীর বিবাহবিচ্ছেদ মামলা চলছে

ইতিমধ্যে, হৈমন্তীর ফ্ল্যাটের বাইরে কিছু কাগজ পড়ে থাকতে দেখা গিয়েছে। তার সঙ্গেও নিয়োগ দুর্নীতি মামলার যোগ উঠে এসেছে। যদিও হৈমন্তীর মায়ের দাবি, যে কেউ কাগজ ফেলে দিয়ে যেতেই পারে। তাঁর মেয়ে প্রথমে চাকরি করতেন, তার পর সিনেমা এবং এদিক ওদিক অভিনয় থেকে রোজগার করে পেট চালাতেন বলে জানিয়েছেন হৈমন্তীর মা। তবে মদন মিত্র থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতাদের সঙ্গে হৈমন্তীর ছবি নিয়ে তিনি কিছু বলতে পারবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget