এক্সপ্লোর

SSC : শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবি, পুজোর মুখে ফের পথে SSC চাকরিপ্রার্থীরা, বিক্ষোভ করুণাময়ীতে

SSC Job Candidate Agitation: পুজোর মুখে ফের পথে SSC চাকরিপ্রার্থীরা

কলকাতা: দুর্গাপুজোর মধ্যেই ফের রাজপথে নামল SSC চাকরিপ্রার্থীরা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি তাঁদের। এই নম্বর দিলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, দাবি জানিয়েছেন ২০২৫-এর পরীক্ষার্থীরা। পাশাপাশি শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ শুরু করে তাঁরা। বিকাশভবনের পথে SSC চাকরি প্রার্থীরা।

আরও পড়ুন, ED দফতরে হাজিরা কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর

শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ SSC-র চাকরিপ্রার্থীদের

পুজোর মুখে ফের পথে SSC-র চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে অভিযানের ডাক দিয়েছেন তাঁরা। চাকরিহারাদের বাড়তি ১০ নম্বর দেওয়ার বিরুদ্ধে করুণাময়ী মোড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এই নম্বর দেওয়া হলে নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হবেন, দাবি SSC-র ২০২৫-এর পরীক্ষার্থীদের। দীর্ঘদিন পরে পরীক্ষা হচ্ছে। তাই শূন্যপদের সংখ্যা বাড়ানোর দাবিতেও করুণাময়ীতে বিক্ষোভ দেখাচ্ছেন SSC-র চাকরিপ্রার্থীরা। অন্যদিকে, ২০১৬-র যোগ্য গ্রুপ C ও গ্রুপ D অধিকার মঞ্চ SSC অভিযানের ডাক দিয়েছে। তাদের দাবি, ৭ মাস ধরে বেতনহীন ‘যোগ্য’ গ্রুপ C ও গ্রুপ D শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করে বেতন চালু এবং সমস্ত ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করতে হবে। একই সঙ্গে মাদ্রাসা সার্ভিস কমিশনের ২০২৩-এর SLST শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৩ বছর ধরে আটকে রাখার প্রতিবাদেও এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 

'এই প্যানেলটা প্রথম থেকেই বেআইনি,বেআইনি প্যানেলে কী করে ১০ নাম্বার অ্যাড হয় ?! আমরা তো এটা মানব না'

একজন আন্দোলনকারী দাবি জানিয়ে বলেন, আমাদের মূল দাবি , আজ ২০১২ সালের পরে, ২০১৬ সালের প্যানেলটা আপনারা সবাই জানেন, বাতিল হয়ে গিয়েছে, আজকে দীর্ঘ চোদ্দ বছর কোনও ভ্যাকেন্সি নেই। আমরা আমাদের ১ লক্ষ শূন্যপদ চাই..। যে প্যানেলটা কে যোগ্য কে অযোগ্য, কেউ না জেনে প্যানেলটা বাতিল হয়েছে, সেই প্যানেলটা কীসের অভিজ্ঞতার নাম্বার ? ! আমরা কঠোরভাবে ওই ১০ নম্বর বাতিলের দাবি জানাচ্ছি।...অপরএক প্রতিবাদী বলেন, এই প্যানেলটা প্রথম থেকেই বেআইনি। বেআইনি প্যানেলে কী করে ১০ নাম্বার অ্যাড হয় ?! আমরা তো এটা মানব না। সঙ্গে আর্টিক্যাল ১৬ এর ভায়োলেশন।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
'রাজ্যের হাসপাতালগুলোত, ব্যর্থতা নয়, কমজোরি আছে', চোরবাগান নিয়ে 'বিতর্ক', কী বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget