এক্সপ্লোর

SSC Scam: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে', ফের বিস্ফোরক কুন্তল ঘোষ

বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছি', মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের

প্রকাশ সিনহা, কলকাতা: আদালত চত্বরে ফের বিস্ফোরক কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Abhishek Banerjee) নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। বিচারকের কাছে লিখিত অভিযোগ করেছি', মন্তব্য নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের মামলায় আজ ফের আলিপুরের বিশেষ আদালতে পেশ করা হল কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষকে। সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় গিয়েছে, নতুন কী তথ্যপ্রমাণ উঠে এসেছে, তা জানিয়ে এই তিনজনের জামিনের বিরোধিতা করা হবে। 

আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য কুন্তল ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু বলা মানে আমাদের বুক চওড়া হওয়া। দলের নেতাদের নাম বলতে বলপূর্বক চাপ দিচ্ছে এজেন্সি। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম বলানোর চেষ্টা হচ্ছে, বিস্ফোরক দাবি করেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গতকাল শহিদ মিনারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম নিতে বলেছিল কেন্দ্রীয় এজেন্সি। আজ অভিষেকের সুরেই কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেন কুন্তল। 

আরও পড়ুন, ভালবেসেছিলেন ভারতীয় যুবককে, কানাডা থেকে বিয়ে করতে এসে সেই প্রেমিকের হাতেই খুন যুবতী

নিয়োগ-দুর্নীতি মামলায় আজ কুন্তলকে ব্যাঙ্কশাল কোর্টে ইডি-র বিশেষ আদালতে তোলা হয়। আগের দিন কুন্তলের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। সেখানে কুন্তলের প্রভাবশালী-যোগ ও ২ কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে দাবি করে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগের স্বপক্ষে যাবতীয় তথ্যপ্রমাণ আজ আদালতে জমা দেবে ইডি। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে ইডি সূত্রে খবর। 

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির ৫২ দিনের মাথায়, যুব তৃণমূলের সম্পাদক কুন্তল ঘোষকে বহিষ্কার করেছে দল।
কিন্তু কুন্তল এদিন বারবার বোঝানোর চেষ্টা করলেন, তিনি দলের পাশেই আছেন। এর আগে তিনি বলেন, 'আমরা মা-মাটি-মানুষের আদর্শ দলের লোক, কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না। আমরা বুক সিনা করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন, একটা কথা বলতে পারি, কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে এবং আমাদের নাম বলানোর চেষ্টা করছে আমাদের দিয়ে।'                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: একুশে জুলাইয়ের আগে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র, অভিষেকের পাশেই মমতা
একুশে জুলাইয়ের আগে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন মদন মিত্র, অভিষেকের পাশেই মমতা
Weather Update: বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
বৃষ্টির মধ্যেই পুরীতে জোরকদমে চলছে রথের প্রস্তুতি, আজ পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও কমলা সতর্কতা, ভারী বৃষ্টির পূর্বাভাস
West Bengal News Live : এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
এবার শহিদ দিবস পালন করবে NCPI-ও, জানালেন কাকলি ঘোষদস্তিদার
Mamata on Madan : 'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?
'ঋতব্রত তৃণমূলে' মদন, কী বললেন মমতা ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget