এক্সপ্লোর

Howrah News : ' গাদিয়াড়ায় SSC-র দুর্নীতিকাণ্ডে ধৃতদের হোটেল', প্রতিবাদে করে 'বেধড়ক মার খেলেন BJP নেতা'

আক্রান্ত বিজেপি নেতার স্ত্রী জানান, ' আমরা কাল যখন ফিরছিলাম, সেই সময় ঘিরে ধরে, বেধড়ক মারধর করে, আমাকেও ধাক্কা মেরেছে। '

সুনীত হালদার, হাওড়া :  SSC দুর্নীতিকাণ্ডে ধৃত প্রসন্নকুমার রায় ও প্রদীপ সিং-কে, হোটেলের মালিক বলে দাবি করে হাওড়ার গাদিয়াড়ায় প্রতিবাদ জানিয়েছিল বিজেপি। তাতে সামিল হন শ্যামপুর বিধানসভার দলীয় আহ্বায়ক কৌশিক চক্রবর্তীও।  এবার সেই বিজেপি নেতাকেই মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি নেতাকে মারধরের অভিযোগ
সোমবার রাতে কৌশিক তাঁর স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে শ্যামপুরের কোটরা গ্রামে যখন বাইকে করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন।  সেই সময় স্থানীয় তৃণমূল নেতা এবং হাওড়া জেলা পরিষদের সদস্য অম্লান থান্ডার দলবল নিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আহতের দাবি, তাঁকে রাস্তায় ফেলে বেধরক কিল, চড়, ঘুষি মারে দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপির অভিযোগ, 'তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হওয়ার কারণে কৌশিকবাবুর উপর হামলা। যদিও এখনও পর্যন্ত তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।' 

আক্রান্ত বিজেপি নেতার স্ত্রী জানান, ' আমরা কাল যখন ফিরছিলাম, সেই সময় ঘিরে ধরে, বেধড়ক মারধর করে, আমাকেও ধাক্কা মেরেছে। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বামী বিজেপি করে, যেভাবে মারধর করেছে পার্টিকে বলব, ব্যবস্থা না নিলে আমি থানা ঘেরাও করব।' 

বিজেপির অভিযোগ কী
SSC-র নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই মিডলম্যান প্রদীপ সিং ও প্রসন্ন রায়কে গ্রেফতার করেছে CBI। বিজেপির দাবি, গাদিয়াড়ার এই চলন্তিকা হোটেলের মালিকও এই দু’জন। যার প্রতিবাদে রবিবার হোটেলের সামনে প্রতিবাদ জানিয়েছিল গেরুয়া শিবির।  শ্যামপুরের গাদিয়াড়াতে চলন্তিকা লজ নিয়ে গতকাল বিজেপি কর্মীরা প্রতিবাদ করেন। বিজেপি কর্মীদের অভিযোগ ওই লজটি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রদীপ সিংহের। যদিও লজের ম্যানেজার জানিয়েছিলেন, লজটি পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় প্রসন্ন রায়ের।  ওই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শ্যামপুর বিধানসভার বিজেপির কনভেনার কৌশিক চক্রবর্তী।  

যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। হাওড়া জেলা পরিষদের সদস্য অম্লান থান্ডারের দাবি, মাস কয়েক আগে ওই বিজেপি নেতা অভিযোগ করেছিলেন, কাটমানির টাকায় তৃণমূল কর্মীরা দিঘা বেড়াতে গেছেন। সেই রোষেই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁর উপর চড়াও হন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন :

দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না গণেশ মূর্তি, কোথায় প্রতিমা প্রতিষ্ঠা করা শুভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Bomb: একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
একটা ব্যাগ রেখে আসার পরই বিস্ফোরণ, রাজারহাটের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ শামিম ও দালাল শাহেনশাহ
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sudip Banerjee:আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI
আজ সকাল ১১টায় সর্বদলীয় বৈঠকের ডাক, স্বীকৃতি পেতে চলেছে NCPI

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget