এক্সপ্লোর

SSC Scam: অনশন চালিয়ে যাচ্ছেন ৩ চাকরিহারা শিক্ষক ! রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি দিতে গেলে পুলিশি বাধা..

SSC Hunger Strike Continue : বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত, SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক..

কলকাতা: শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও অনশন কর্মসূচি অব্যাহত। SSC দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন চাকরিহারা শিক্ষক। অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় ও প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে চলছে অনশন।

এদিকে, অনশনের জায়গায় ছাউনি টাঙানো ঘিরে উত্তেজনা। রোদ-বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাউনি দিতে গেলে চাকরিহারাদের বাধা দেওয়ার অভিযোগ। চাকরিহারাদের অভিযোগ, তাঁদের বাধা দেয় পুলিশ। SSC দফতরের সামনে ছাউনি টাঙানো যাবে না বলে জানান প্রশাসনিক আধিকারিককরা। চাকরিহারাদের সঙ্গে পুলিশ আধিকারিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর।

আরও পড়ুন, নৌশাদের গাড়িতে ট্রাকের ধাক্কা ! ডোমজুড়ের অঙ্কুরহাটিতে দুর্ঘটনার কবলে ISF বিধায়কের গাড়ি..

 চাকরি বাতিল ইস্যুতে রণক্ষেত্রের আকার নিয়েছিল কলকাতার কসবা। একই দাবিতে জেলায় জেলায় আছড়ে পড়ে চাকরিহারাদের ক্ষোভ। যোগ্য়দের চাকরি ফেরানোর দাবি নিয়ে গিয়ে, পুলিশের হাতে মার খেয়েছিলেন চাকরিহারারা। প্রতিবাদে গিয়ে কেউ আবার পুলিশেরই পা ধরে কান্নাকাটি করতে থাকেন। রাজ্য জুড়ে চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার।

চাকরি চেয়ে জুটল মার। পুলিশের পা ধরে কাঁদছিলেন শিক্ষক!কলকাতা থেকে জেলা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, চাকরি বাতিল ইস্যুতে, চাকরিহারাদের DI অফিস অভিযানে বেনজির ছবি ধরা পড়েছিল বুধবার..।বর্ধমানে পুলিশের লাঠিচার্জ, বাঁকুড়ায় পুলিশের পা ধরে শিক্ষকের কান্না, মালদায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, তমলুকে শিক্ষকদের পথ অবরোধ, বারাসতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা পরিষদের সংযোজিত ভবনে এসএসসি অফিসের গেটে ঝুলছে তালা..।

গেটের বাইরে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে চলেছিল ধস্তাধস্তি! পূর্ব বর্ধমানের কার্জন গেট থেকে র‍্যালি করে ডিআই অফিসে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীরা। অফিসের গেটে তালা ঝোলাতে গেলেই আসে পুলিশি বাধা।শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জও করে পুলিশ।রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ।
 

চাকরিহারা শিক্ষক স্বর্ণলতা মণ্ডল বলেছিলেন,পুলিশ এখানে লাঠিপেটা করছে, মারমারি করছে। আমরা তো মরেই গেছি, এবার শুধুমাত্র পুলিশের কাছে দাবি, তোরা নিজেদের দায়িত্বে আমাদেরকে মেরে দে। কে(মুখ্যমন্ত্রী) গদি থেকে টেনে নেমে রাস্তায় ফেলুন।'বাঁকুড়ার কৃষকবাজার থেকে শুরু করে জাজ মোড় হয়ে, ডিআই অফিস অভিযানে নামেন চাকরিহারারা। সেখানে পৌঁছতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় চাকরিহারা শিক্ষক-অশিক্ষক কর্মীদের। চাকরিহারা শিক্ষক গুলবাশ আলি বায়েন বলেন,'আমাদেরকে স্বেচ্ছা মৃত্যু দিয়ে দিক, এই যে এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশকে বলব, গুলি চালিয়ে দিন আমাদের।'

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Rajdanga Naba Uday Sangha | হারিয়ে যেতে থাকা প্রকৃতিকে ফিরিয়ে আনাই এই পুজোর থিম | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget