এক্সপ্লোর

SSKM Hospital: আমফানে ভেসেছে আধার, বন্ধ অস্ত্রোপচার; হাড় ভাঙার যন্ত্রণা নিয়ে হাসপাতালেই দিন কাটছে মহিলার

Kolkata SSKM Hospital News: মেয়ের অস্ত্রোপচারের অপেক্ষায় ট্রমা কেয়ারের সামনে তাঁবু খাটিয়ে টানা দুমাস বৃদ্ধা মা। এই ঘটনা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের।

সন্দীপ সরকার, কলকাতা: আমফানের সময় বৃষ্টিতে ভেসে গিয়েছে আধার কার্ড। সচিত্র পরিচয়পত্র না থাকায় প্রায় দুমাস ধরে আটকে অস্ত্রোপচার। হাড় ভাঙার যন্ত্রণা নিয়ে এসএসকেএমের বেডে দিন কাটছে ফুটপাতবাসী মহিলার। বিষয়টি জানতে পেরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন সুপার।

সরকারি সচিত্র পরিচয়পত্র নেই। তার জেরে প্রায় দু’মাস ধরে সরকারি হাসপাতালে আটকে রয়েছে অস্ত্রোপচার। হাড় ভাঙার যন্ত্রণা নিয়ে হাসপাতালের বেডে দিন কাটছে ফুটপাতবাসী মহিলার। কবে মেয়ের অস্ত্রাপচার হবে? সেই অপেক্ষায় হাসপাতাল চত্বরে কাপড়ের তাঁবু খাটিয়ে এই শীত আর বৃষ্টির মধ্যে দিনযাপন করছেন বৃদ্ধা মা। মেয়ের অস্ত্রোপচারের অপেক্ষায় ট্রমা কেয়ারের সামনে তাঁবু খাটিয়ে টানা দুমাস বৃদ্ধা মা। এই ঘটনা রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমের। ইনি হলেন রানি কুরেশি। নিউ মার্কেটের ফুটপাতে থাকেন। এখন এসএসকেএমে শয্যাশায়ী। 

পরিবার সূত্রে খবর, গত ৯ ডিসেম্বর ফুটপাতের ধারে পার্ক করে রাখা একটি বাইকের ওপর বসেছিলেন ৪০ বছরের এই মহিলা। টাল সামলাতে না পেরে বাইক থেকে পড়ে যান তিনি। গুরুতর চোট পান কোমরে ও পায়ে। পরের দিন এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন মহিলার কোমরের ও পায়ের হাড় ভেঙেছে। কোমরে অস্ত্রোপচার করতে হবে। 

প্রায় দুমাস হতে চললেও অস্ত্রোপচার এখনও হয়নি! রোগী রয়েছেন ট্রমা কেয়ার সেন্টারের বেডে। ফুটপাতবাসী পরিবারের দাবি, গত বছর আমফানের সময় প্রবল বৃষ্টিতে তাঁদের আধার কার্ড জলে ভেসে গিয়েছে। আর কোনও সরকারি সচিত্র পরিচয়পত্র নেই। তা না থাকায় থমকে রয়েছে অস্ত্রোপচার। রোগিণীর মা সামিমা কুরেশি বলেন, "ডাক্তার বলেছিল অপারেশন করবে। পরে বলল আধার ছাড়া অপারেশন হবে না। আমাদের আধারকার্ড হারিয়ে গিয়েছে। কাউন্সিলরকে দিয়ে লিখিয়ে এনেছি নিল না। মেয়েটা খারাপ অবস্থায় আছে।" 

এসএসকেএম হাসপাতালের পুলিশ ফাঁড়িতে জমা পড়েছে আধার কার্ড হারানোর ডায়েরির কপি। এবার কী অস্ত্রোপচার হবে? এবিষয়ে যোগাযোগ করলে, এসএসকেএম হাসপাতালের সুপারের বক্তব্য,  পরিচয়পত্র না থাকলে কারোর চিকিৎসা আটকে থাকার কথা নয়। আপনাদের মুখে ঘটনাটা শুনলাম। প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget