এক্সপ্লোর

Jhalda Municipality: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ, ঝালদা পুরসভা নিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

High Court: আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

সৌভিক মজদুমদার, কলকাতা: ঝালদা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে (High Court Division Bench) রাজ্য। পূর্ণিমা কান্দুকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান করার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। পাশাপাশি সুদীপ কর্মকারকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের নির্দেশকেও চ্যালেঞ্জ করা হয়েছে। আগামীকাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

কদিন আগেই ধাক্কা রাজ্যের:
ঝালদা পুরসভা (Jhalda Municipality) নিয়ে ধাক্কা খেয়েছিল রাজ্য। আপাতত ভাইস চেয়ারপার্সন পূর্ণিমা কান্দুকে চেয়ারপার্সন হিসেবে কাজ চালানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ১০ ফেব্রুয়ারি ঝালদা পুরসভা নিয়ে ফের হাইকোর্টে শুনানি হবে। 

বারবার টালমাটাল:
কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কংগ্রেস কাউন্সিলরদের সমর্থনে পুরপ্রধান হয়েছিলেন শিলা চট্টোপাধ্যায়। পরদিন নিয়েছিলেন দায়িত্ব। আর তারপরের দিনই তাঁকে অপসারিত করেন মহকুমাশাসক। একই সঙ্গে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় তৃণমূল (TMC) কাউন্সিলর ও প্রাক্তন উপপুরপ্রধান সুদীপ কর্মকারকে। কাউন্সিলর পদ খারিজের নির্দেশিকাকে চ্য়ালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন, ঝালদা পুরসভার অপসারিত চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। 

কংগ্রেস কউন্সিলর তপন কান্দু খুন। ওই মামলার সাক্ষীর রহস্যমৃত্যু। সিবিআই তদন্ত।- তারপর ভোট। কিন্তু পদে পদে হোঁচট খাচ্ছে ঝালদা পুরসভার কাজ। বারবার চেয়ারম্যান বদল, বারবার আইনি লড়াই। পুরসভা কার হাতে থাকবে তা নিয়ে টানা লড়ছে তৃণমূল ও কংগ্রেস।  শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় কংগ্রেসের সমর্থনে ঝালদার চেয়ারপার্সন নির্বাচিত হন ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। কিন্তু, পরদিনই আচমকা এই বিজ্ঞপ্তি জারি করে তাঁর অপসারণের ঘোষণা করেন মহকুমাশাসক। সুদীপ কর্মকারের চেয়ারম্যান হওয়ার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানায় পুর ও নগরোন্নয়ন দফতর। এই প্রেক্ষাপটে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় কংগ্রেস। সেই মামলায় পূর্ণিমা কান্দুকে আপাতত চেয়ারপার্সনের দায়িত্ব দেয় আদালত। এবার ফের আরও একবার আদালতে গেল রাজ্য।                             

এই টানাপড়েনে আদৌ কী লাভ? পুর এলাকার পরিষেবার কী হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঝালদা পুর এলাকার অন্দরে।

আরও পড়ুন: 'কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে' কুন্তলকাণ্ডে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget