এক্সপ্লোর

Student Suicide : অবসাদেই কি চরম সিদ্ধান্ত? ন্যাশনাল মেডিক্যাল কলেজের MBBS ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যুতে রহস্য

কী এমন হল যে, জীবনে সাফল্যের সিঁড়িতে ওঠার সময়ই এই পরিণতি? প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তরুণী। বেনিয়াপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। 

সমীরণ পাল, সোদপুর (উত্তর ২৪ পরগনা) : অবসাদের জেরেই কি চরম সিদ্ধান্ত? কিন্তু কী এমন ঘটল, যার জেরে, ২২ বছরের ঝকঝকে জীবনে ইতি টানলেন ডাক্তারি পড়ুয়া? ন্যাশনাল মেডিক্যাল কলেজের MBBS ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যুর খবরে হতবাক তাঁর আত্মীয় পরিজনরা।

ছোট থেকেই পড়াশোনায় ভাল। অত্যন্ত মেধাবী। বই অন্ত প্রাণ। MBBS-এর পাঠ শেষের পথে। কিন্তু, কী এমন হল যে, জীবনে সাফল্যের সিঁড়িতে ওঠার সময়ই এই পরিণতি? ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঘিরে পড়তে পড়তে তৈরি হয়েছে রহস্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তরুণী। বেনিয়াপুকুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। 

সোমবার সন্ধেয় হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, ন্যাশনাল মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া প্রদীপ্তা দাসের দেহ। বছর ২২-এর এই ঝকঝকে তরুণীর মৃত্যুতে হতবাক তাঁর আত্মীয় প্রতিবেশীরা। MBBS ফাইনাল ইয়ারের এই ছাত্রীর বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুরে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার। মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। পরিবার সূত্রে খবর, বিদেশে ডাক্তারি পড়ানোরও ইচ্ছে ছিল। কিন্তু সব স্বপ্ন চুরমার। 

পরিবার সূত্রে খবর, শনি-রবি সহ ছুটির দিনগুলোয় বাড়ি চলে আসতেন প্রদীপ্তা। সোমবার আবার কলেজ যেতেন। এবারও তাই গেছিলেন। সোমবার দুপুরে মায়ের সঙ্গে কথাও হয়, তারপরই সন্ধেয় আসে ভয়ঙ্কর খবর। 


Student Suicide : অবসাদেই কি চরম সিদ্ধান্ত? ন্যাশনাল মেডিক্যাল কলেজের MBBS ফাইনাল ইয়ারের ছাত্রীর মৃত্যুতে রহস্য

প্রদীপ্তা দাস

শোক বিহ্বল পরিবার

মেয়ের এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার। মৃতার আত্মীয় বলেছেন, 'ছোটবেলা থেকেই মেধাবী। মনে হয় অতিরিক্ত চাপ পড়েছিল। কীভাবে যে কী হয়ে গেল বুঝতে পারছি না। কাল সকালে বাড়ি থেকে গেছে।'

পরিবার সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই, মানসিক অবসাদের কথা বলছিলেন তরুণী। তবে কী মৃত্যুর কারণ ডিপ্রেসন? সেই কারণেই কি চরম পরিণতি বেছে নিলেন এই ডাক্তারি পড়ুয়া? স্থানীয় এক বাসিন্দার কথায়, 'মেয়েটি সম্পূর্ণ আলাদা। নিজের মতো থাকে। সম্ভবত ৬ মাস বাকি ছিল, তারপরই ডাক্তার হয়ে যেত। মানসিক অবসাদে ভুগছিল বোঝা যেত না।'

আরও পড়ুন- কলঙ্কিত গর্বের ইতিহাস, রাস্তায় মারামারি মেদিনীপুর কলেজিয়েট স্কুল ও মেদিনীপুর কলেজের পড়ুয়াদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
অনুব্রত মণ্ডলের আগাম জামিনের আবেদন মঞ্জুর
News Live : দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
দেশদ্রোহিতার অভিযোগে আরশোলার ছবি নিয়ে পথে নামল বিজেপি, শিয়ালদা থেকে মিছিল
BJP Tiranga Yatra:
"ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ..", কটাক্ষ সজলের, ধৃতদের সঙ্গে কাদের যোগসাজশ ? BJP-র তিরঙ্গা যাত্রা থেকে বড় দাবি তাপসের
Tarakeshwar Shraboni Mela: ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল
ভক্তদের জন্য ট্রেন-বাসের বাড়তি পরিষেবা! শ্রাবণের দ্বিতীয় সোমবারেও তারকেশ্বরে ভক্তদের ঢল

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget