এক্সপ্লোর

Sujata Mondal : ভোটের হারের ক্ষত এখনও দগদগে, 'ধান্দাবাজ জালিয়াতের জন্য...' দলের কাকে বিঁধলেন সুজাতা?

লোকসভা ভোটের ফল নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তাঁর দাবি, দলেরই 'কিছু ধান্দাবাজ জালিয়াতের' জন্য তিনি হেরেছেন। 

তুহিন অধিকারী, বাঁকুড়া: লোকসভা ভোটে হারের পর, তখনই নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।  মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ডাকা বৈঠক থেকে বেরিয়ে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন পরাজিত প্রার্থী সুজাতা মণ্ডল। আবারও বিস্ফোরক সুজাতা। নির্বাচনে হারের কয়েকমাস গড়িয়ে গেলেও তাঁর মনের ঘা দগদগে। তা বোঝা গেল বিজয়া সম্মিলনীর বক্তব্য থেকেই। 

বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সোমবার একটি বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। সেই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগত লোকসভা নির্বাচনের বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লোকসভা ভোটের ফল নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। তাঁর দাবি, দলেরই 'কিছু ধান্দাবাজ জালিয়াতের' জন্য তিনি হেরেছেন। 

মঞ্চ থেকে সুজাতা দলেরই নেতৃত্বে একাংশের উদ্দেশ্যে বলেন, 'এখানে অনেক মানুষের চরিত্র এমন হয়েছে, প্রার্থী যেই হোক, যদি তাঁর পছন্দের না হয় তখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবিটা মনে আসে না। জোড়া ফুলটা মনে আসে না। তখন বিজেপি প্রার্থীর সঙ্গে রাতের অন্ধকারে বসে তারা কিন্তু সেটিংয়ের খেলা খেলে।'  সুজাতা বলেন 'আমি দলের কাছে ক্ষমা চাইছি এই গদ্দারদের আমি অতিরিক্ত সম্মান দিয়েছিলাম > এই গদ্দারদের আমি চিনেও ভেবেছিলাম মানুষের চরিত্র হয়তো সময়ের সঙ্গে বদলে যায় ... আমাদের দলের কিছু ধান্দাবাজ জালিয়াত যারা পদে আছে এবং একাধিক পদ ভোগ করছে বংশপরম্পরায়, বছরের পর বছর, তারা দলকে দেখে না । তারা দলকে হারানোর চেষ্টা করে।' 

এখানেই থামেননি তিনি। বলেন, ' গদ্দাররা সারা বছর দলের পদ ভোগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করবে।  অথচ ভোটের সময় এসে বিজেপি প্রার্থীর সঙ্গে বসে সেটিং করবে।  সেই সব গদ্দার বেইমানদেরকেই বলা হয়েছে... বিজেপির প্রার্থীর কাছে কয়েক লাখ টাকার জন্য দলকে হারিয়েছে। '

লোকসভা ভোটের ফল বেরনোর পরও এ ধরনের অভিযোগ এনেছিলেন সুজাতা। ' আমার হারের জন্য দলের একাংশ দায়ী। আমার হারের পিছনে একাধিক বিধায়ক রয়েছেন। বিজেপি প্রার্থী স্বীকার করেছেন, তাঁর সঙ্গে তৃণমূল নেতাদের যোগাযোগ ছিল। নিজেদের স্বার্থসিদ্ধি জন্য আমাকে হারানো হয়েছে। মমতা-অভিষেক সব জানেন' । 

আরও পড়ুন :

'কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget