এক্সপ্লোর

Vidya Balan: ''কলকাতা মায়ের শহর, এখানে এমন ভাবতেই পারছি না'', আর জি কর ইস্যুতে মুখ খুললেন বিদ্যা বালান

RG Kar Case: শ্যামবাজারে SFI, DYFI-এর অবস্থান মঞ্চের কাছে বসানো হয় মূর্তিটি। গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।

কলকাতা: শহরে পা রেখেছিলেন নিজের আসন্ন ছবি 'ভুলভুলাইয়া থ্রি'-প্রচারে। ভাল মতই জানতেন সাম্প্রতিক সময়ে শহরে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রসঙ্গ উঠবেই। প্রসঙ্গ উঠল। পাশে কো স্টার অভিনেতা কার্তিক আরিয়ানকে সঙ্গে নিয়ে বিদ্যা জানালেন কলকাতার মত শহরে এমন ঘটনায় তিনি অবাক। এই শহরকে মায়ের শহর বলে উল্লেখ করে বিদ্যা বলেন, ''আমি যখন প্রথম এই ঘটনাটা শুনি, তখন সবার মতই আমিও চমকে উঠেছিলাম। এই কলকাতা শহরকে এভাবেই জানতাম যে এখানে মহিলাদের ভীষণভাবে সম্মান করা হয়। কিন্তু এখানেই এমন ঘটনা সত্যিই হতাশাজনক। এটা তো মায়ের শহর। এই শহরে এমনটা কীভাবে হতে পারে? সত্যিই আমি বুঝতে পারছি না।''

এদিকে, 'উধাও' হয়ে গেল আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি ।  শ্যামবাজারে SFI, DYFI-এর অবস্থান মঞ্চের কাছে বসানো হয় মূর্তিটি। গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। আর তারপর ৩ থেকে ২৫ সেপ্টেম্বর শ্যামবাজার চত্বরে অবস্থান করে SFI-DYFI। অবস্থান শেষ হওয়ার পর মঞ্চ উঠে যাওয়ার পর ফুটপাথে রাখা ছিল মূর্তিটি। রোজ যাতায়াতের পথে অনেকেরই এতদিন চোখে পড়েছে মূর্তিটি। কিন্তু স্থানীয় সূত্রে খবর শনিবার থেকে উধাও হয়ে যায় মূর্তিটি। 

DYFI-এর দাবি,  রাজনৈতিক অভিসন্ধিতেই সরানো হয়েছে মূর্তিটি। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অভিযোগ দায়ের করা হয়েছে শ্যামপুকুর থানায়। DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় জানান, 'ওটা আন্দোলনের স্মারক হিসেব ছিল । তারপর সেটা পাওয়া যাচ্ছে না। আমরা অভিযোগ জানিয়েছি। এর থেকে বোঝা যায় সরকার, পুলিশ আর জি কর এবং গোটা রাজ্য়ের বিচারের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ের আঁচকে ভয় পাচ্ছে। পুলিশের নিষ্ক্রিয়তা আছে বলেই এই ধরনের অপরাধ হচ্ছে। সেটাকে কেউ যদি ছোট অপরাধ বলে মনে করে, তাহলে বুঝে নিতে হবে ১৪ তারিখ রাতের ঘটনা এবং মূর্তি উধাও হওয়ার ঘটনা আছে বলেই আর জি করে চূড়ান্ত অপরাধের ঘটনা ঘটেছে।' 

আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ। 'অভয়ামঞ্চ' তৈরি করে ফের পথে নামতে চলেছে চিকিৎসকরা। সোমবার, অ্য়াকাডেমি অফ ফাইন আর্টসে বৈঠকে বসেন ওয়েস্টবেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে ছিলেন ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এদিনের বৈঠকে স্থির হয়েছে, জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফে ৩০ অক্টোবর, রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে CBI-এর দফতর CGO কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে, তাতে অংশ নেবেন 'অভয়া মঞ্চের' প্রতিনিধিরা।

 

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget