এক্সপ্লোর

SujayKrishna Bhadra : বেহালার অম্বিকাচরণ রায়ের পরিবারের জমিও দখল করেছিলেন 'কালীঘাটের কাকু' ?

Kalighater Kaku : কালীঘাটের কাকুর কানেকশন ঠিক কতদূর অবধি ? কার মাথায় হাত ? কার প্রভাবে এত প্রভাবশালী ?

কলকাতা : নিয়োগ দুর্নীতির মামলায় (Recruitment Scam Case) গ্রেফতার হওয়ার পর, 'কালীঘাটের কাকু'র বিরুদ্ধে সামনে এল জমি দখলের অভিযোগও। তা-ও যে সে পরিবারের জমি নয়, বেহালার রায়বাহাদুর রোড যে অম্বিকাচরণ রায়ের নামে, তাঁর পরিবারের জমি সুজয়কৃষ্ণ ভদ্র দখল করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

'দুই বিঘা জমি' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এ জগতে, হায়, সেই বেশি চায়, আছে যার ভূরি ভূরি।
'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রেও কি এটাই সত্য়ি ? নিয়োগ দুর্নীতির মামলায় ইডি (Enforcement Directorate) তাঁকে গ্রেফতার করেছে। আগেই সুজয়কৃষ্ণ ভদ্র-র দাদা অজয়কৃষ্ণ ভদ্র জানিয়েছেন, 'ওর ছোট্ট একটা দোকান ছিল রান্নাঘর ভেঙে।'

সামান্য় মুদির দোকান থেকে কীভাবে বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠলেন 'কালীঘাটের কাকু' ? তা নিয়ে চাঞ্চল্য়কর সব তথ্য় সামনে আসতে শুরু করেছে ইডি সূত্রে। যার মধ্য়ে রয়েছে- জমি দখলের মতো অভিযোগ অবধি ! তা-ও আবার সেই রায় পরিবারের জমি, যে রায়দের নামে বেহালার রায় বাহাদুর রোড !

রায় পরিবারের সদস্য়দের অভিযোগ, ২০২০ সালে তাঁদের মালিকানাধীন একটি জমি দখল করে নেয় কালীঘাটের কাকুর NGO ! রায় পরিবারের দাবি, স্বাধীনতার আগে থেকে জমিটি তাঁদের পরিবারের মালিকানায় ছিল। খেলাধূলোর জন্য় জমিটি খালিই রেখেছিলেন তাঁরা। অভিযোগ, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি পুলিশ এবং দুষ্কৃতী নিয়ে ওই জমি দখল করতে আসে বাংলার বন্ধু নামে একটি NGO। রায় পরিবারের দাবি, ওই NGO-র সেক্রেটারি ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

অভিযোগকারী রায় পরিবারের সদস্য় নীলাঞ্জনা রায় বলেন, 'বাংলার বন্ধুর কী অ্যাক্টিভিটি আছে ? কোথাও তো কোনও দিন কোনও নামও দেখিনি, কাজও দেখিনি। তাহলে কী অ্যাক্টিভিটি আছে ? হঠাৎ রাতারাতি এসে বাচ্চাদের খেলা বন্ধ করে, তাদের হুমকি দিয়ে, রাতারাতি পাঁচিল দিয়ে জমি দখল ! আমার মনে হয়, এটা আর কিছুই না, কালো টাকা সাদা করার একটা পদ্ধতি মাত্র !'

রায় পরিবারের দাবি, বিষয়টা নিয়ে তাঁরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছিলেন। বেহালা থানারও দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। নীলাঞ্জনা রায় বলেন, "তখন 'দিদিকে বলো' বলে একটা প্রক্রিয়া চলত। আমি সেখানে নিজে ফোন করেছিলাম। তারা সেখানে একটা নম্বরও দিয়েছিল। কিন্তু, সেই দিদিকে বলো থেকে দ্বিতীয়বার কোনও ফোন আসেনি, তদন্ত করতেও আসেনি। ফিরহাদ হাকিমের কাছেও আমরা গিয়েছিলাম। তাঁকেও সমস্ত কিছু বলেছিলাম। কিন্তু, পরবর্তীকালে সেখান থেকেও কোনও ফলোআপ করা হয়নি। অরাজকতা যদি সারা পশ্চিমবঙ্গকে গ্রাস করে এবং তার শিকার আমরাও হই, স্বাভাবিকভাবেই হতাশা আসবে।"

এই অভিযোগ ঘিরেই প্রশ্ন উঠছে, রায়বাহাদুর রোড যে পরিবারের সদস্য়ের নামে, তাদের জমি কি প্রভাবশালী ছাড়া কেউ দখল করতে পারে? কতটা দাপট থাকলে এমন অভিযোগের পরও ব্য়বস্থা নেওয়া হয় না? যদিও, এখন NGO-র তরফে জমি দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। NGO-র সদস্য সমরভূষণ সরকার জানান, সব কাগজপত্র আছে। আমরা মালিকদের কাছ থেকে গিফট পেয়েছি। তার কাগজপত্র আছে।

সুজয়কৃষ্ণ ভদ্রর গ্রেফতারের পর থেকেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে, কালীঘাটের কাকুর কানেকশন ঠিক কতদূর অবধি ? কার মাথায় হাত ? কার প্রভাবে এত প্রভাবশালী ? শেষমেশ তা কি জানা যাবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget