এক্সপ্লোর

Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

Sukanta Majumdar: কলকাতা পুরসভার পোস্ট বিতর্কে আরও সচেতনতা অবলম্বন করা উচিত বলে মনে করলেও, সুকান্ত মজুমদারের দাবি ভুল হতেই পারে।

কলকাতা: পুজোর আগের শেষ রবিবার, আর সেই রবিবারই কলকাতা পুরসভার এক পোস্টকে কেন্দ্র করেই বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় পোস্টের ভাষা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে সমালোচনা। কী এমন ছিল সেই পোস্টারে?

দুর্গাপুজোর প্রাক্কালে কলকাতা পুরসভার দেওয়া বিজ্ঞাপনে লেখা, 'মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত'। তলায় লেখা - ১০ থেকে ২১ শে অক্টোবর মা দুর্গাকে বরণ করতে শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান। পুজোর আবহে, কলকাতা পুরসভার এই পোস্ট ঘিরে একাধিক মহলে উঠেছে সমালোচনার ঝড়।

সোশাল মিডিয়ায় একে অস্ত্র করে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। এক্স হ্যান্ডলে ছবিটি পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এখন ভাবছি, ছোটবেলায় আমিই কি ভুল বাংলা শিখেছিলাম, নাকি ভাষাটাই এর মধ্যে বদলে গেছে, অথচ তা জানানোর প্রয়োজন মনে করেনি কেউ!’

 

অন্যদিকে, সোশাল মিডিয়ায় এই নিয়ে কটাক্ষ ছুড়ে দেন মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এটা কী? এটা বাংলা? ইয়ার্কি হচ্ছে? বিজেপি আর কত অপসংস্কৃতি বাংলার ওপরে চাপাবে? বাংলাকে আর কত বিকৃত করবে? পুরসভার এখন যা হাল, এই লেখাটার মতই খারাপ।’

 

আরও পড়ুন:- একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

শুধু তাই নয়, কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে বিজেপির অন্দরেও শুরু হয় সমালোচনা। এ বিষয়ে আরও সচেতনতা অবলম্বন করা উচিত বলে মনে করলেও, সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) দাবি ভুল হতেই পারে। কলকাতা পুরসভা ভোটের ইনচার্জ সুকান্ত বলেন, ‘এই ধরনের কাজের ক্ষেত্রে আমার মনে হয় যারা প্রশাসনের মাথায় বসে রয়েছেন, তাদের আরও সচেতন হওয়া উচিত। হতেই পারেই, প্রশাসক তো আর কী ভাষাভাষি, সেই দেখে হয় না। তারা তো পরীক্ষা দিয়ে আসেন, তাদের বাংলার জ্ঞান সীমিত হতেই পারেই, অসুবিধার কিছু নেই। কিন্তু এই কাজের দায়িত্ব এমন কাউকে দেওয়া উচিত, যারা বাংলাটা ভাল বোঝেন।’ 

সমালোচনার পর অবশ্য রাতের দিকে, এক্স হ্যান্ডলের পেজে আর দেখা যায় না পোস্টটি।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
Advertisement

ভিডিও

Indranil Sen Arrested: ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজত ইন্দ্রনীল সেনের | ABP Ananda
Kali Puja 2026: কালীপুজোর আগে তারাপীঠে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় | Tarapith Temple | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নতুন করে উত্তেজনা
Kali Puja 2026: দমদম মিলন সঙ্ঘের এবছরের থিম 'মাটির গল্প অল্প অল্প' | Alok Ananda | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে রণক্ষেত্র কালীঘাট | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget