এক্সপ্লোর

Sundarban Digha Weather : ঘনাচ্ছে অতি গভীর নিম্নচাপ, দুর্যোগের ইঙ্গিত, ঝড়বৃষ্টি দিঘা-সুন্দরবনে

Sundarban Digha Weather Update : শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ঝমঝম করে বৃষ্টি । সুন্দর বনে বইছে ঝোড়ো হাওয়া । দুর্যোগের ইঙ্গিত আকাশে।  সুন্দরবনে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা :  ফের নিম্পচাপের বৃষ্টি ( Depression ) । আলিপুর আবহাওয়া দফতর  ( Alipore Met Office ) সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আজ দুপুরেই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার প্রভাবে ইতিমধ্যেই শুক্রবার সকাল থেকে শুরু হয়ে গিয়েছে ঝমঝম করে বৃষ্টি ( Heavy Rain ) । সুন্দর বনে বইছে ঝোড়ো হাওয়া । দুর্যোগের ইঙ্গিত আকাশে। 

সুন্দরবনে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি
আবহাওয়া দফতরের নির্দেশ অনুসারে, শুক্রবার সকাল থেকে সুন্দরবনের ( Sundarban ) বিভিন্ন জায়গায় ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। সকাল থেকে ঝড়খালি কোস্টাল থানার উদ্যোগে মৎসজীবী থেকে শুরু করে নদীর উপকূলবর্তী মানুষজনকে সাবধান করতে মাইকে ঘোষণা করছে পুলিশ। ঝোড়ো হাওয়া বইছে দিঘা-তাজপুর-মন্দারমণিতেও। 

অতি গভীর নিম্নচাপ এরপর ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগর দ্বীপের মধ্যে দিয়ে আজ সন্ধেয় প্রবেশ করবে স্থলভাগে। তারপর ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড পেরিয়ে ছত্তীসগঢ়ের দিকে এগোবে। এর প্রভাবে আজ ও আগামী ২৪ ঘণ্টা গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলা, সংলগ্ন জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। 

দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া (South 24 Parganas Weather Update):

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলাতে আকাশ আংশিক মেঘলা থাকবে।  আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে হাওয়া অফিস আগেই জানিয়েছে, আজ শুরু হবে মুষলধারায় বৃষ্টি। আজ সকাল সকাল সাড়ে ৮ টা,   সাড়ে ১১ টা, দুপুর আড়াইটে, বিকেল সাড়ে ৫ টা এবং রাত সাড়ে ৮ টা ,রাত ১১ টা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  পাশাপাশি এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স।মূলত গত কয়েকদিন ধরেই একটানা আকাশ মেঘলা রয়েছে। এদিকে গত কয়েকদিন সকাল থেকেই তাপ অনুভূত হচ্ছে।  এদিকে মেঘলা আকাশের দরুণ রোদের তাপ আরও বেশি জ্বালা ধরাচ্ছে। মাটির লীনতাপ সন্ধ্যায় পুরোপুরি বের হচ্ছে না। যার জেরে মধ্য রাতেও অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে বঙ্গবাসীকে। এদিন আর্দ্রতা  রয়েছে ৯০ শতাংশ। তুলনামূলক অন্যান্য দিনের থেকে আর্দ্রতা কমায় কিছুটা হাঁসফাঁস অবস্থা কমেছে। 

                                              

সেরা শিরোনাম

Madan Mitra News: ‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
‘শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, প্রেসার যে জায়গায় যাচ্ছে…’, দাবি মদন মিত্রের
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Shahmim Ahmed: শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
শামিম আহমেদের খোঁজে পুলিশ, গ্রেফতার বিধায়কের শাগরেদ
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget