এক্সপ্লোর

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

Supreme Court SIR Case Adhir Chowdhury: ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় করল সুপ্রিম কোর্ট, কী বললেন অধীর চৌধুরী ?

বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, কলকাতা: ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় করল সুপ্রিম কোর্ট। আপিল ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে এই প্রশ্ন করে, আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলে, বর্তমানের মতো নিষ্পত্তির হার চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না।মামলাকারী ও কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসীনতা, পক্ষপাতিত্ব এবং তাদের অকর্মণ্যতার জন্য আজ একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয়, তাদের ভবিষ্যৎ প্রজন্ম-সমেত আজ তারা কী দুর্বিসহ পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

আপিল ট্রাইব্যুনালে কতগুলি মামলার নিষ্পত্তি হয়েছে? কোনও ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামো পুনর্গঠন করা হবে। বর্তমানের মতো নিষ্পত্তির হার চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর করা মামলায়, ট্রাইব্য়ুনালের গতি নিয়ে এরকমই কড়া মন্তব্য় করল সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরী বলেন,  ‘আমাদের দাবি হচ্ছে, প্রথমত তাড়াতাড়ি করে মিটিয়ে ফেলতে হবে মামলা। দ্বিতীয়ত, তোমাদের দেরীর জন্য মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট (Domicile Certificate) পাবে না, নিটে পরীক্ষা দেবার ক্ষমতা নেই, অন্যান্য সুযোগ সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। এবং শুধু তাই নয়, পরের প্রজন্ম যারা, তাঁরা ভোটার হতে পারবে না, জমি কেনাবেচা করতে পারবে না, শুধুমাত্র নির্বাচন কমিশনের এই উদাসিনতা, পক্ষপাতিত্ব এবং তাঁদের অকর্মন্যতার জন্য আজকে একটা লক্ষ লক্ষ বাংলার মানুষ, শুধু তারাই নয়, তাঁদের ভবিষ্যত প্রজন্ম সমেত, আজকে তাঁরা কী দুর্বিসহ পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে, এটা তার সবথেকে জ্বলজ্যান্ত প্রমাণ।’ 
 
পশ্চিমবঙ্গে SIR-এ সব মিলিয়ে ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম বাদ পড়ে। এসআইআরে বাদ পড়া ভোটারদের আপিল শোনার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তিন মাস হল বিধানসভা ভোট মিটে গিয়েছে। নতুন সরকার তৈরি হয়ে গেছে। কিন্তু ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তির গতি নিয়ে শঙ্কিত সুপ্রিম কোর্ট। অধীর চৌধুরীর দায়ের মামলার শুনানি মঙ্গলবার হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। অধীর চৌধুরীর আইনজীবী সর্বোচ্চ আদালতে বলেন, যাঁদের আপিল ট্রাইব্যুনালে ঝুলে আছে, তাঁরা সরকারের সামাজিক প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁদের রেশন দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত মাত্র ১ শতাংশ মামলার নিষ্পত্তি হয়েছে। যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানতে চায়, আপিল ট্রাইব্যুনালগুলো কতগুলো মামলা নিষ্পত্তি করেছে? এই প্রক্রিয়ায় ট্রাইব্যুনালগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাই তাদের কার্যকারিতা খতিয়ে দেখা প্রয়োজন। 

কোনও ঘাটতি থাকলে মামলা নিষ্পত্তির পুরো কাঠামোটি পুনর্বিবেচনা ও পুনর্গঠন করা হবে।সুপ্রিম কোর্ট ইঙ্গিতপূর্ণভাবে বলেন, বর্তমানের মতো নিষ্পত্তি চলতে থাকলে পরবর্তী নির্বাচনের আগেও হয়তো সব কাজ শেষ হবে না। ট্রাইব্যুনালগুলো আমরাই তৈরি করেছি এবং এর ফলাফল দেখা প্রয়োজন। একই সঙ্গে নির্বাচন কমিশনকে নিষ্পত্তির সংখ্যার বিষয়টি পর্যালোচনা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী জানান, কমিশনের কর্মকর্তারা এদিন (মঙ্গলবার) হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন। পরবর্তী শুনানির আগেই রিপোর্ট জমা দেওয়া হবে।
 
অধীর চৌধুরী বলেন, তোমাদের দেরির জন্য মানুষ রেশন পাবে না, ডোমিসাইল সার্টিফিকেট পাবে না, NEET-এর পরীক্ষা দেওয়ার ক্ষমতা নেই। অন্যান্য সুযোগ-সুবিধা ছেড়ে দিন, পাসপোর্ট করার ক্ষমতা থাকবে না। ভারতবর্ষে আজ যে নির্বাচন কমিশনের অবস্থা, আমার মনে হয় তাকে ডি কমিশন করে আবার নতুন করে কিছু কমিশন করা উচিত।'বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট। পশ্চিমবঙ্গে যেভাবে SIR-এর কাজ হয়েছে, খুব একটা মসৃণভাবে হয়নি। সেখানেও BDO অফিস ভাঙচুর হয়েছে, রাস্তায় অবরোধ করা হয়েছে। এমনকি বিজেপি বিধায়কদের কাছ থেকে ফর্ম কেড়ে নিয়ে সেখানে আগুন লাগানো হয়েছে। তখন কিন্তু এরা কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করেনি। মামলার পরবর্তী শুনানি হবে ২৫ অগাস্ট।

Advertisement

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget