এক্সপ্লোর

DA Case: DA মামলায় ৩ সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য চেয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট

Supreme Court News: রাজ্য সরকার এবং রাজ্য় সরকারি কর্মচারীদের ৩ সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত। রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতিরা

বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও সৌভিক মজুমদার, কলকাতা: সুপ্রিম কোর্টে শেষ হল DA মামলার শুনানি। রাজ্য সরকার এবং রাজ্য় সরকারি কর্মচারীদের ৩ সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত। এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি, সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। DA মামলার শুনানিতে সোমবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট।

রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, যদি কেন্দ্রীয় হারে DA দেওয়ার কোনও আইন থাকে তাহলে আলাদা বিষয়। রাজ্য সরকারের দেওয়া DA কেন্দ্রের উপর নির্ভরশীল নয়। বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে DA দেয়। যদি সব রাজ্য সরকারের ক্ষেত্রে DA প্রযোজ্য হয়, তাহলে সব রাজ্য সরকারকে নোটিস দেওয়া হোক। আমাদের মানতে হলে, সব রাজ্য সরকারকেই মানতে হবে।

সোমবার মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন। বাংলার নিয়ম ছত্তীসগঢ়ের জন্য প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গ ২০১০ সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে। এরপর ২০১০ সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার। সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত, এখন তা অনুসরণ করা হয় না। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের যুক্তি সমর্থন করেছে।রাজ্য সরকারের কর্মচারীরা এখন DA পান ১৮% হারে।অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্য়ে DA-র ফারাক ৩৭%।

সুপ্রিম কোর্টে শেষ হল DA মামলার শুনানি। রাজ্য সরকার এবং রাজ্য় সরকারি কর্মচারীদের ৩ সপ্তাহের মধ্যে তাদের লিখিত বক্তব্য জমা দিতে বলল সর্বোচ্চ আদালত। এই নির্দেশ দিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্টের বিচারপতি, সঞ্জয় করোল ও প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ। DA মামলার শুনানিতে সোমবার রাজ্য সরকারের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, যদি কেন্দ্রীয় হারে DA দেওয়ার কোনও আইন থাকে তাহলে আলাদা বিষয়। রাজ্য সরকারের কেন্দ্রীয় হারে DA দেওয়ার কোনও আইন নেই। বিভিন্ন রাজ্য সরকার বিভিন্ন হারে DA দেয়। 

যদি কেন্দ্রীয় হারে সব রাজ্য সরকারের ক্ষেত্রে DA প্রযোজ্য হয়, তাহলে সব রাজ্য সরকারকে নোটিস দেওয়া হোক। আমাদের মানতে হলে, সব রাজ্য সরকারকেই মানতে হবে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল আরও বলেন, অঞ্চলভেদে DA ভিন্নভাবে নির্ধারিত হয়। কারণ, বিভিন্ন জায়গায় জীবনযাত্রার খরচ, মুদ্রাস্ফীতি এবং ক্রয় ক্ষমতা বিভিন্ন রকমের। রাজ্য সরকারি কর্মচারীরা যে সুবিধা পাচ্ছেন, হয়তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেই সুবিধা পাচ্ছেন না।

১৬ মে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া DA-র ২৫% মেটানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেদিন সওয়াল জবাবে, রাজ্য় সরকারের তরফে প্রবল আপত্তি জানিয়ে বলা হয়, বকেয়া DA মেটাতে গেলে বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হবে। রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। এরপর, সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে বলা হয়, ২০০৯ সালের পয়লা জুলাই থেকে ২০১৫-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া DA-এর ২৫ শতাংশ মেটাতে হবে রাজ্য সরকারকে। 

কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে আরও ৬ মাস সময় চেয়ে সর্বোচ্চ আদালতে আবেদন করে রাজ্য সরকার। সোমবার মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন। বাংলার নিয়ম ছত্তীসগঢ়ের জন্য প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গ ২০১০ সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে। এরপর ২০১০ সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার। সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত, এখন তা অনুসরণ করা হয় না। ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আমাদের যুক্তি সমর্থন করেছে।

রাজ্য সরকারের কর্মচারীরা এখন DA পান ১৮%  হারে। অর্থাৎ এখনও কেন্দ্র রাজ্যের মধ্য়ে DA-র ফারাক ৩৭%। বকেয়া ডিএ কি পাবেন পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা? উত্তর পাওয়া যাবে পুজোর পরে?

সেরা শিরোনাম

Kolkata News: বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
বিমানবন্দরের কাছে ভয়াবহ দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget