এক্সপ্লোর

Surendranath College : সুরেন্দ্রনাথ কলেজে উদ্ধার টাকা ও নেতার 'বেডরুম' ! 'একটা ব়্যেকেট...,' কী বললেন দেবজিৎ সরকার ?

Debjit Sarkar on Surendranath College Incident : একদিকে টাকার পাহাড় উদ্ধার, অন্যদিকে ঝাঁ-চকচকে বেডরুম! তৃণমূলের জমানায় কলেজ ইউনিয়ন রুমে কী চলত ঠিক? এই ঘটনা নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বিস্ফোরক মন্তব্য করেন।

কলকাতা : খবরের শিরোনামে এখন সুরেন্দ্রনাথ কলেজ। একদিনেই দুই ভয়ঙ্কর কাণ্ড। ২টো ব্যাগ ভর্তি টাকা উদ্ধারের পর, কলেজের ৪ তলার ছাদে তৃণমূল নেতার 'বেডরুম' হদিশ। একদিকে টাকার পাহাড় উদ্ধার, অন্যদিকে ঝাঁ-চকচকে বেডরুম! তৃণমূলের জমানায় কলেজ ইউনিয়ন রুমে কী চলত ঠিক? ছাত্র রাজনীতির নামে এসব কী? উঠছে এই ধরণের নানা প্রশ্ন। তৃণমূল নেতার 'বেডরুম'-এর খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্যে।

সুরেন্দ্রনাথ কলেজের ৪ চলার ছাদের উপরে ২টি রুম। কী নেই এই রুমে। ঝাঁ চকচকে রুম, AC, গদি দেওয়া খাট, মার্বেল বসানো বাথরুম, দামি চেয়ার, টেবিল, আলমারি, সবকিছু আছে এই রুমে। টাকার ব্যাগ উদ্ধারের পরই হদিশ মিলল নেতার 'বেডরুমের'। অভিযোগ, সুরেন্দ্রনাথ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ছেলে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচালন সমিতির সদস্যও, এই রুম তাঁদের। তবে, কলেজে নেতা বাবা-ছেলের এই ঝাঁ চকচকে 'বেডরুম' হদিশ, ভাবিয়ে তুলছে সাধারণ মানুষের মনকে। 

আরও পড়ুন - সুরেন্দ্রনাথ কলেজে তৃণমূল নেতার ঝাঁ চকচকে বেডরুম থেকে বাথরুম ! AC, খাট, গদি ! কী চলত ভেতরে ?

সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে উদ্ধার হয় টাকা। সেখানকার আলমারি ভেঙে এই লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। ২টো ট্রলি ব্যাগ উদ্ধার হয়। যখন আলমারি ভাঙা হয়, সেখানে পার্টির হোডিং, ব্যানার ইত্যাদি ছিল। সঙ্গে ছিল এই দুটো ট্রলি ব্যাগ। আর ব্যাগ খুলতেই দেখা যায়, উইপোকা খেয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকা। যেখানে আছে ৫০০ ও ১০০ টাকার নোট। এগুলো একেবারেই ব্যবহার যোগ্য নয়। কারণ পুরো টাকা'টাই উইপোকায় খেয়ে নিয়েছে। বহু বছর যেহেতু কলেজ নির্বাচন হয়নি, তাই হাইকোর্টের নির্দেশে সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজ যখন পুরসভার সাফাই কর্মীরা যান এবং আধিকারিকরা রুম খুলে তাঁদের পরিষ্কার করার নির্দেশ দেন। তখন দেখা যায়, ভেতরের আলমারিতে দুটো ব্যাগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়। 

আরও পড়ুন - উইপোকায় খেয়েছে ব্যাগ ভর্তি টাকা ! উদ্ধার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে, কার টাকা ? কোথা থেকে এল ?

এই ঘটনা নিয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার জানান, ''সুরেন্দ্রনাথ কলেজ সহ সারা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে তৃণমূল জমানায় একটা ব়্যেকেট চলতো। এই যে ছাত্রদের সঙ্গে তাদের সহায়তা করার জন্য একটা কেন্দ্র, প্রত্যেক জায়গায় তৃণমূলের লোকেরা বসাতো, সেটার কারণ হচ্ছে টাকা তোলার একটা সিস্টেম। সেই টাকার আবার ৭০-৭৫ শতাংশ ভাগ হত, এবং লুটে-পুটে খাই সবাই। আদি গঙ্গার ধারে ওই যে পর্ণ কুটির, ওই যে শান্তির বাড়ি, সবাই এই টাকার ভাগ পেয়েছেন। আমরা কিছু জানিনা, ওরা জানে, এসব করবেন না। ডাকাতের দলে সবাই ডাকাত।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Advertisement

ভিডিও

Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget