এক্সপ্লোর

Money Recover : উইপোকায় খেয়েছে ব্যাগ ভর্তি টাকা ! উদ্ধার সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে, কার টাকা ? কোথা থেকে এল ?

Surendranath College : সুরেন্দ্রনাথ কলেজে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার, উইপোকায় খেয়েছে লক্ষ লক্ষ টাকা। কলেজের ইউনিয়ন রুমের তালা খুলতেই ২ ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে।

কলকাতা : সুরেন্দ্রনাথ কলেজে ব্যাগ ভর্তি টাকা উদ্ধার, উইপোকায় খেয়েছে লক্ষ লক্ষ টাকা। কলেজের ইউনিয়ন রুমের তালা খুলতেই ২ ব্যাগ ভর্তি লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। পুরসভার আধিকারিকরা আলমারি ভাঙতেই এই টাকা উদ্ধার হয়। 

তৎকালীন সময়ে, অর্থাৎ, তৃণমূল সরকারের আমলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল গোটা বাংলায়। আবার, রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা ও কাউন্সিলরের পাটখেত থেকে উদ্ধার হয় টাকা। এবার এই তালিকায় যুক্ত হল সুরেন্দ্রনাথ কলেজ। তবে, অর্পিতা ও পাটক্ষেতকে ছাপিয়ে গেল সুরেন্দ্রনাথ কলেজের এই ঘটনা। কারণ, লক্ষ লক্ষ টাকা মহা আনন্দে উইপোকায় খেয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, শিক্ষাক্ষেত্রে ২টো ব্যাগ ভর্তি টাকা কোথা থেকে এল? কার এই টাকা?

স্থানীয় সূত্রে খবর, সুরেন্দ্রনাথ কলেজের যে ইউনিয়ন রুম, সেখানকার আলমারি ভেঙে এই লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। ২টো ট্রলি ব্যাগ উদ্ধার হয়। যখন আলমারি ভাঙা হয়, সেখানে পার্টির হোডিং, ব্যানার ইত্যাদি ছিল। সঙ্গে ছিল এই দুটো ট্রলি ব্যাগ। আর ব্যাগ খুলতেই দেখা যায়, উইপোকা খেয়ে যাওয়া লক্ষ লক্ষ টাকা। যেখানে আছে ৫০০ ও ১০০ টাকার নোট। এগুলো একেবারেই ব্যবহার যোগ্য নয়। কারণ পুরো টাকা'টাই উইপোকায় খেয়ে নিয়েছে। বহু বছর যেহেতু কলেজ নির্বাচন হয়নি, তাই হাইকোর্টের নির্দেশে সমস্ত ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজ যখন পুরসভার সাফাই কর্মীরা যান এবং আধিকারিকরা রুম খুলে তাঁদের পরিষ্কার করার নির্দেশ দেন। তখন দেখা যায়, ভেতরের আলমারিতে দুটো ব্যাগে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়। 

এই ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ কটাক্ষ করে জানান, ''আর কী দেখতে হবে এই জীবনে সেটাই ভাবছি। আমরা দেখলাম পার্থ বাবুর ঘরে টাকার পাহাড়। তৃণমূল নেতার পাটেরখেতে টাকা। আজকে দেখলাম, তৃণমূলের ছাত্র নেত্রার...যদিও তাদের বয়স ৬০ বছরের ঊর্ধে। ইউনিয়ন রুমে আলমারির ভেতর লক্ষ লক্ষ টাকা, এবং সেই টাকাও উইয়ে খেয়েছে। ভাবতে পারেন, কত টাকা থাকলে টাকা উইয়ে খায়? এর আগে আমি দেখিয়েছিলাম, এই কলেজের ফাংশন ফান্ডে এখনও দেড় কোটি টাকার বেশি এখনও পর্যন্ত রয়েছে। আর এখন দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা উইয়ে খাওয়া।''

আরও পড়ুন - তৃণমূল নেতার পাটের ক্ষেত খুঁড়তেই বস্তা বস্তা টাকা! চাষের জমি খুঁড়তেই...

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Advertisement

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget