এক্সপ্লোর

Suri Hospital Chaos: 'ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু' সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার

Birbhum News: এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় মৃতের পরিবারের।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে এবার সিউড়িতে (Suri Hospital Chaos) উত্তেজনা। বন্ধ্য়াত্বকরণের পর অসুস্থ হয়ে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। পরিবারের অভিযোগ, সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগীর মৃত্যু হয়। এমনকী রোগীকে দেওয়া স্যালাইন সরিয়ে ফেলার হয়েছে বলে অভিযোগ পরিবারের। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিও হয় মৃতের পরিবারের।

নিষিদ্ধ স্য়ালাইনে প্রসূতির মৃত্য়ুর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য়। এরইমধ্য়ে এবার, বীরভূমের সিউড়িতে ভুল ওষুধে রোগী মৃত্য়ুর অভিযোগ উঠল। ঘটনা ঘিরে উত্তাল হয়ে ওঠে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয় মৃতের পরিজনদের। রক্ত ঝরে এক মহিলা পুলিশ কর্মীর। মৃতের আত্মীয় ছোটন মণ্ডল বলেন, "ডাক্তার অপারেশন করেছে। সব ঠিকই বলছিল। আজকে সকালে একটু শরীর খারাপ ছিল। ছুটি দেওয়ার মুহূর্ত হয়ে গেছিল। হঠাৎ একটা ওষুধ দিল, ওষুধ খাবার পরই বোনের অবস্থা খুব খারাপ। নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরতে শুরু করল। একটু পরে বলছে, রোগী মারা গেছে। জিজ্ঞেস করাতে বলছে, হার্টের সমস্য়া ছিল। ডাক্তার আমাদের কাছে আসুক, এসে জবাব দিক। রোগী মারা গেল কেন, আমরা ডাক্তারের কাছে জানতে চাই।''

সূত্রের খবর, মামণি দলুই নামে বীরভূমের সদাইপুরের বাসিন্দা ওই বধূ, বন্ধ্য়াত্বকরণের জন্য় শুক্রবার সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। শনিবার তাঁর অপারেশন হয়। পরিবারের দাবি, রোগীর অবস্থা স্থিতিশীল ছিল। রবিবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা। কিন্তু এরইমধ্য়ে এদিন সকালে রোগীর নাক-মুখ দিয়ে রক্ত বেরতে শুরু করে। পরিবারের অভিযোগ, ভুল ওষুধ প্রয়োগেই মৃত্য়ু হয়েছে মহিলার। রোগীমৃত্য়ুর খবর পাওয়ার পরই, ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। ঘটনাস্থলে পুলিশ এলে, তাদের সঙ্গে হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয় রোগীর পরিজনদের। মৃতের ভাই নয়ন দলুই বলেন, "আজকে সকালে ফোন করেছিল, ভাই ১০টার সময় ছুটি হয়ে যাবে। আজকে দেখছি দিদি আর নেই। এটা কী করে হয়? ভুল চিকিৎসার জন্য়ই মারা গেছে। একটা ভুল ট্য়াবলেট দিয়েছিল, সেইজন্য়ই মারা গেছে। আমাদের ডাক্তারকে চাই। কেন এরকম করল? দিদিকে যে স্য়ালাইন, টেট ভ্য়াক দেওয়া হয়েছিল, ওগুলো চাই। সমস্ত কিছু লুকিয়ে ফেলেছে। কেন লুকিয়েছে?''

আরও পড়ুন: Swami Vivekananda Jayanti 2025: মঙ্গলারতি দিয়ে সূচনা, স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন পালন বেলুড়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget