এক্সপ্লোর

Swami Vivekananda Jayanti 2025: মঙ্গলারতি দিয়ে সূচনা, স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন পালন বেলুড়ে

National Youth Day 2025: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম।

ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর ১৬৩ তম জন্মদিন। নানা অনুষ্ঠানের আয়োজন। ভোরে স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতি দিয়ে পুজো দিনভর চলবে শাস্ত্রপাঠ-হোমযজ্ঞ। আসছেন ভক্তরা।

বেলুড় মঠে ভক্ত সমাগম: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই বেলুড়মঠে ভক্ত সমাগম। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতীর মধ্যে দিয়ে পূজাপাঠ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির মাধ্যমে পড়ুয়া ও শিক্ষার্থীরা যুব দিবসে বেলুড় মঠে সামিল হন। তাঁরা স্বামীজীর প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা সহকারে বেলুড় মঠে আসেন। এই বিশেষ দিনে মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তাঁরা স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান, বেদপাঠ,ভজন, ভক্তিগীতি, স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ, দুপুর তিনটে ধর্মসভা, সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি। বেলুড় মঠের পক্ষ আগত এই সমস্ত দর্শনার্থীদের ছাত্র-ছাত্রীদের জন্য প্যাকেটে করে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। 

উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বামীজিকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ভক্ত সমাগম। বিবেকানন্দের জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় সারা দেশে। সেই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।স্বামী বিবেকানন্দর জন্মদিনে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। একই সময়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দর বাড়িতে গেলেন  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও মন্ত্রী শশী পাঁজা। শাসক-বিরোধী দু’ দলেরই একই সময়ে কর্মসূচি। স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিজেপি যুব মোর্চার ম্যারাথনে সামিল হন সুকান্ত মজুমদার। তৃণমূলের বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজির সুদীপ বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা। 


স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করল কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশন। এদিন সকালে মিশনের স্কুল ময়দান থেকে একটি শোভাযাত্রা বের হয়। মঠ হয়ে শোভাযাত্রাটি কামারপুকুর চটিতে বিবেকানন্দ মূর্তি প্রদক্ষিণ করে। সেখানেই বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয়। ওই শোভাযাত্রায় অংশ নেন মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজি, আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ বেশ কিছু স্কুলের ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ। এছাড়া কামারপুকুর মিশন স্কুলের ছাত্রছাত্রীরাও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় হাঁটে।         

আরও পড়ুন: Midnapore Saline Controversy:কমছে হিমোগ্লোবিনের পরিমাণ, স্যালাইনকাণ্ডে ভেন্টিলেশনে ২ প্রসূতি

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget