এক্সপ্লোর

Murshidabad News:বাইক চোর সন্দেহে অভিযুক্তকে গণধোলাই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চত্বরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

Jangipur Sub Division Hospital: বাইক চোর সন্দেহে এক জনকে বেধড়ক গণধোলাই জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে চত্বরে। উত্তেজিত জনতার দাবি, তাকে হাতেনাতে পাকড়াও করা গিয়েছিল।

অনির্বাণ বাগচি, জঙ্গিপুর: বাইক (motorbike) চোর (thief) সন্দেহে এক জনকে বেধড়ক গণধোলাই (mass assault) জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে (Jangipur Sub Division Hospital) চত্বরে। উত্তেজিত জনতার দাবি, তাকে হাতেনাতে পাকড়াও করা গিয়েছিল। তার পরই গণধোলাই দেওয়া হয়।

কী ঘটেছে?
জঙ্গিপুর হাসপাতাল চত্বর থেকে গত কয়েক দিন ধরে প্রায়ই বাইক চুরির ঘটনা ঘটচে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, আজ সকালে হাসপাতাল চত্বর থেকে অভিযুক্ত ব্যক্তি যখন বাইক চুরি করছিল তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে রোগী পরিজনরা। এর পরই শুরু হয় মারধর। ঘটনার জেরে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। তাদের সামনেই অভিযুক্তকে উত্তম মধ্যম গণধোলাই দেয় উত্তেজিত জনতা। কোনও ক্রমে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত, দিন চারেক আগে বালুরঘাট হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা দুটি আইসিউ অ্যাম্বুল্যান্স ভেঙে  আনুমানিক ১০-১২ লক্ষ টাকার জিনিস চুরি গেলে হইচই শুরু হয়। 

কী ঘটেছিল বালুরঘাটে?
সূত্রের খবর, ঘটনার সময় হাসপাতাল চত্বরের পার্কিংয়ের নজরদারিতে কেউ ছিলেন না। তারই সুযোগে কেউ বা কারা আইসিইউ অ্যাম্বুলেন্সের গাড়ির জানলা ইট দিয়ে ভেঙে ফেলে। তার পর অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা ১০-১২ লক্ষ টাকার মূল্যের মেশিনপত্র চুরি করে নিয়ে পালায়। পর দিন সকালে ঘটনাটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বালুরঘাটে মাত্র দুটি আইসিইউ অ্যাম্বুলেন্স রয়েছে। সেই আইসিইউ অ্যাম্বুলেন্স দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সমস্যায় পড়বে বালুরঘাটের সাধারণ রোগীরা। পুলিশের কাছে বিষয়টি নিয়ে এর মধ্যেই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু যে বা যারা এমন কাণ্ড ঘটাল, তারা আদৌ কি ধরা পড়বে? সেটাই দেখার। প্রসঙ্গত, এর আগেও হাসপাতাল চত্বর থেকে নানা সরঞ্জাম চুরির অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে রাজ্যে। পরিস্থিতির চাপে নড়েচড়ে বসতে হয় স্বাস্থ্য়ভবনকেও। তার আগে গত বছর জুলাই মাসে অক্সিজেন প্ল্যান্ট তৈরির আগেই পুরুলিয়ায় কোভিড হাসপাতাল থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি যাওয়ার অভিযোগ ওঠে। পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে তৈরি হচ্ছিল ওই প্ল্যান্ট। কাজ প্রায় শেষের মুখে ছিল। অভিযোগ, এর মধ্যে বৃহস্পতিবার হাসপাতাল থেকে চুরি হয় প্ল্যান্ট তৈরির সামগ্রী। বার বার হাসপাতাল চত্বর বা স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সামগ্রী চুরির ঘটনায় সার্বিক ভাবেই নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন:ভাল নয় আর্থিক অবস্থা, বেশি ডিএ দিতে গেলে আসতে পারে আর্থিক বিপর্যয়, কার্যত মেনে নিল রাজ্য সরকার

সেরা শিরোনাম

Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget