এক্সপ্লোর

Suvendu Adhikari: মহিলা পুলিশদের আমাদের গায়ের ওপর ফেলছে... পুলিশের ভূমিকা নিয়ে ফের সরব শুভেন্দু

Suvendu Adhikari On Lady Police: 'পিছন থেকে ঠেলছে, মহিলা পুলিশদের আমার গায়ে। এদের উদ্দেশ্য় দেখুন। নোংরা কোথাকার।'

শিবাশিস মৌলিক, বিশ্বজিৎ দাস, রাজীব চৌধুরী, কলকাতা : ডেঙ্গি ( Dengue ) আক্রান্তদের মৃত্য়ু মিছিল যখন দীর্ঘ হচ্ছে, তখন তৃণমূল ( TMC )  সরকারের বিরুদ্ধে ডেঙ্গি দমনে ব্য়র্থতার অভিযোগ তুলে, পথে নেমেছে বিজেপি (BJP)। মঙ্গলবার দলের বিধায়কদের নিয়ে সল্টলেকের স্বাস্থ্য়ভবনে ডেপুটেশন দিতে যান শুভেন্দু অধিকারী ( SuvenduAdhikari ) । আর সেখানেই ফের বিজেপির কর্মসূচিতে পুলিশের ভূমিকা নিয়ে সরব শুভেন্দু অধিকারী!  রাজ্য়ে ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে, মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, স্বাস্থ্য় সচিবের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপি বিধায়করা। কিন্তু, স্বাস্থ্য়ভবনের গেটেই বিজেপি বিধায়কদের আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি বিধায়কদের। এরপরই পুলিশের ভূমিকা সুর চড়ান বিরোধী দলনেতা।                                  

তিনি বলেন, 'পুরুষ পুলিশরা পিছনে, মহিলা পুলিশদের আমাদের গায়ের ওপর ফেলছে। কী নোংরা! মমতা এত নোংরা! ছি! ছি! ছি! ছি!' এর আগেও নবান্ন অভিযানের সময়ও মহিলা পুলিশদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধানসভার বিরোধী দলনেতা। এবারও তিনি সরব। বললেন, 'এদের ঠেলছে আমার গায়ে, দেখুন...পিছন থেকে ঠেলছে, মহিলা পুলিশদের আমার গায়ে। এদের উদ্দেশ্য় দেখুন। নোংরা কোথাকার। এরা চাইছে আমরা মহিলা পুলিশদের সঙ্গে ধাক্কাধাক্কি করি... মলেস্টেশনের কেস দেবে। '

গলা চড়ান বিধায়ক শঙ্কর ঘোষও। বলেন, ' একদম বাড়াবাড়ি করবেন না... মেয়েদেরকে ঠেলছেন? লজ্জা করে না? ' 

গতবছর এই সেপ্টেম্বর মাসেই, বিজেপির নবান্ন অভিযানের সময়, পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারও পুলিশ প্রসঙ্গে তাঁর গলায় শোনা গেল কার্যত একই সুর! শেষমেশ মঙ্গলবার ডেপুটেশন না দিয়েই ফিরতে হয় বিজেপি বিধায়কদের।  যাবার সময় কার্যত গলায় শোনা যায়  হুমকির সুর! বলেন, 'দেখে নেব, আপনাদের বিজেপির আন্ডারে কাজ করতে হবে'  

এই অভিযোগ প্রসঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ডিডি চারু শর্মা বলেন, ' ওঁর অভিযোগ, মহিলা পুলিশ দিয়ে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল.... মহিলা পুলিশ তো পুলিশই। আলাদা পার্থক্য় আছে? ওখানে ১৪৪ আছে। আমরা তো শুধু আইনই ফলো করেছি।'  

বিক্ষোভ ঘিরে তুঙ্গে রাজনীতি, চলছে তর্ক-বিতর্ক, কিন্তু ভয়ঙ্কর ডেঙ্গি-র থেকে রেহাই মিলবে কবে?  একটাই প্রশ্ন সাধারণ মানুষের। 

আরও পড়ুন :

'পুরুষ পুলিশরা পিছনে, মহিলা পুলিশদের আমাদের গায়ের ওপর ফেলছে !' ফের শুভেন্দুর নিশানায় মমতা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget