Suvendu Adhikari: সরকারি চাকরির পরীক্ষা এবার দেওয়া যাবে নিখরচায়, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari News: পশ্চিমবঙ্গ নাম ইংরেজিতে পশ্চিমবঙ্গ হিসেবেই লেখা হবে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা: সরকারি পরীক্ষার ফি থেকে শুরু করে, রাজ্যে নিয়োগ নিয়ে বড় ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সাংবাদিক সম্মেলন থেকে একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ৪ থেকে ১৪ ডিসেম্বর রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন হবে। আর সেখানেই মানুষের সুবিধার্থে একগুচ্ছ কর্মসূচী নিয়েছে বিজেপি সরকার। সেখানেই ঘোষণা করা হয়েছে যে, এবার থেকে সরকারি পরীক্ষায় এবার থেকে কোনও পরীক্ষা ফি লাগবে না। অর্থাৎ বিনা খরচেই পরীক্ষায় বসতে পারবেন সমস্ত পরীক্ষার্থীরা। পাশাপাশি জানানো হয়েছে, রাজ্য সরকার পরীক্ষার খরচ বহন করবে। 'চাকরির আবেদনের ক্ষেত্রে অর্থ নেওয়াটা অপরাধ, সঙ্কীর্ণতার পরিচয়', বলে এদিন উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও ঘোষণা করেন, যুব কল্যাণ দফতরের ভরসা কর্মসূচিতে গ্র্যাজুয়েট বা সরকারি ITI-ট্রেনিংরতদের মাসে ২ হাজার টাকা করে দেওয়া হবে। যাঁরা গ্র্যাজুয়েট নন তাঁদের ভরসা কর্মসূচিতে দেওয়া হবে মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। আরও ঘোষণা করা হয়, ১০ হাজার ১৪৬ পদে নিয়োগ করা হবে।
আরও পড়ুন:West Bengal: ইংরেজিতে এবার থেকে আর ওয়েস্ট বেঙ্গল নয়, লেখা হবে রাজ্যের এই নাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Before You Go
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন






















