এক্সপ্লোর

Suvendu Adhikari : 'সবুজ সাথী' প্রকল্প নাম বদলে হল 'সারথি', অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল

Sabuj Sathi Scheme : হাওড়ার অনুষ্ঠান থেকে এই সাইকেল নিয়েই দুর্নীতির অভিযোগ তুললেন তিনি।

দীপক ঘোষ ও আশাবুল হোসেন, হাওড়া : 'সবুজ সাথী' প্রকল্প শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি'। এবার থেকে নবম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার অনুষ্ঠান থেকে এই সাইকেল নিয়েই দুর্নীতির অভিযোগ তুললেন তিনি। পাল্টা জবাব দিয়েছেন মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ।

বাঙালির জীবনে সাইকেলের গুরুত্ব বহু যুগের। আর রাজনীতির তো অবশ্য়ই অত্য়ন্ত গুরুত্ব। আর সেই সাইকেল নিয়েও এখন জোর রাজনীতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "এখানে এনে সব পার্টসকে একসঙ্গে একত্রীকরণ করা হত। প্রাক্তন সরকারের যিনি সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, তাঁর পরিবারের আত্মীয়রা সেই কাজটা করতেন।"

২০১৫ সালে ‘সবুজসাথী’ প্রকল্পের সূচনা করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে ওই প্রকল্পে সাইকেল দেওয়া হত কেবলমাত্র ছাত্রীদের। পরে তা ছাত্রদেরও দেওয়া শুরু হয়। আর এই প্রকল্প নিয়েই এবার দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, "পুরনো যে সবুজ সাথী সাইকেল স্কিম ছিল, তার নাম বদল করে সারথি নামে আমরা নতুন লোগো দিয়ে আমরা এই কর্মসূচির সূচনা করলাম। মূলত পঞ্জাব থেকে আমাদের সাইকেলের পার্টস্ আনা হত। এখানে এনে সব পার্টসকে একসঙ্গে একত্রীকরণ করা হত। সরি টু সে, প্রাক্তন সরকারের যিনি সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, তাঁর পরিবারের আত্মীয়রা সেই কাজটা করতেন। আমরা সেই জায়গাটা থেকে বের করে এনেছি।"

পাল্টা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর তরফে বিধায়ক কুণাল ঘোষ বলেন, "রাজ্যের বিজেপি সরকার সারথি বলে একটি প্রকল্প, স্কুল পড়ুয়াদের সাইকেল দেওয়ার প্রকল্প...ঢাকঢোল পিটিয়ে তারা নাকি শুরু করছে...আচ্ছা এদের কী চক্ষুলজ্জা বলে কিছু নেই ! মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন...এটা মমতাদির ভাবা একটি প্রোজেক্ট যে সব স্কুল পড়ুয়া সাইকেল পাবে, সেই সবুজসাথী প্রকল্পকে আজ হঠাৎ তারা বলে দিচ্ছে যে সারথি প্রকল্প। একটা চক্ষুলজ্জারও তো ব্যাপার থাকে।"

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আমলে যে প্রকল্পের নাম ছিল 'সবুজ সাথী' প্রকল্প, শুভেন্দু অধিকারীর আমলে নাম বদলে হল 'সারথি'। আর আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির বদলে অষ্টম শ্রেণি থেকেই পড়ুয়াদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, "ছাত্র-ছাত্রীদের আমরা বিতরণের কর্মসূচি আজ থেকে শুরু করলাম। এবারে ২০২৬-'২৭ অর্থবর্ষে মোট পাবে ১২,৫৯ লক্ষ ছাত্রছাত্রী।" 

কুণালের বক্তব্য, "২০১৫-'১৬ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পটিতে ২০২৫ পর্যন্ত প্রায় ১ কোটি ৩৮ লক্ষ ছাত্র-ছাত্রী সাইকেল পেয়েছে। সেটা আজ কী করে শুরু হতে পারে ? এইভাবে প্রকল্প হাইজ্যাক করলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব মোছা ফেলা যাবে ?" সাইকেলের চাকা সবসময় ঘোরে। রাজনীতির চাকাও ঘোরে সবসময়। আর সেই সঙ্গে ঘোরে সময়ও। রাজনীতিতে কখন যে কী ঘটে, কেউ বলতে পারে না। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget