এক্সপ্লোর

Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

চাকরির বিষয়েও এদিন আশা দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দফতর চালাতে দরকার দক্ষ কর্মী বাহিনী। দফতর চালাতে গেলে দরকার ভাল পরিকাঠামো।'

কলকাতা:  সল্টলেকে বিদ্যুৎভবনে এদিন একটি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক ঘোষণা করেন। হুকিং বন্ধে এবার রাজ্য সরকারের 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ আনার কথা জানিয়েছেন তিনি। 

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'সরকারি অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। বিদ্যুৎ চুরি রুখতে নতুন উদ্যোগ রাজ্য সরকারের। বেআইনি বহুতলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি দীর্ঘদিন বিদ্যুৎ দফতরে কাজ করছেন। কিছুদিন আগে বিদ্যুৎ দফতরের রিভিউ করেছি। অনেকগুলি চালু কাজ ও আগামীদিনে কি কাজ করবো সেসব আলোচনা হয়েছে'। 

মুখ্যমন্ত্রী বলেন, 'বিদ্যুৎ দফতরে কোনও ছুটির দিন থাকে না। এই দফতরে একটু কিছু ভুল হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিদ্যুৎ দফতর চালানোর ক্ষেত্রে আধিকারিকদের ধন্যবাদ জানাই। বিদ্যুৎ দফতর খুব গুরুত্বপূর্ণ দফতর।'

পাশাপাশি চাকরির বিষয়েও এদিন আশা দেখান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'দফতর চালাতে দরকার দক্ষ কর্মী বাহিনী। দফতর চালাতে গেলে দরকার ভাল পরিকাঠামো। যেখানে যেখানে সাব স্টেশন করা দরকার, পেন্ডিং রয়েছে, দ্রুততার সঙ্গে শেষ করুন। বিদ্যুৎ দফতরে অনেক পদ খালি পড়ে রয়েছে। মেধাযুক্ত ইঞ্জিনিয়ার দরকার বিদ্যুৎ দফতরে'। 

বিদ্যুৎ পরিষেবাকে আরও উন্নত করতে মুখ্যমন্ত্রী বলেন, 'বিদ্যুতের নতুন সাব স্টেশন বাড়াতে হবে। বিদ্যুৎ দফতর কেমন চলছে সেটাই বড় কথা। ব্যক্তির পরিবর্তন হয়, রঙের পরিবর্তন হয়, দফতর পরিবর্তন হয় না। আগের সরকার সাব স্টেশন তৈরিতে জমি দেয়নি। জমির জন্য অনেক জায়গায় সাব স্টেশন তৈরিতে আটকে ছিল। সব সময় পরিকল্পনা ৫ বছরের জন্য নিতে হবে তার দরকার নেই। ২০১১ সালে যারা ছিলেন তাঁরা হাফ কাজ করে ছেড়ে দিয়েছিল। যারা ১৫ বছর ধরে ছিল তাদের মধ্যেও অনেকে কাজ করেনি ঠিকমত। নতুন করে দফতরকে গড়ে তুলতে হবে, উন্নয়ন একটি চলমান পদ্ধতি। আগের সরকার ভাতা দিয়ে সরকার চালাত, ভাতাই ছিল গুরুত্বপূর্ণ। নিচু স্তরে পরিকাঠামোয় আরও জোর দিতে হবে। নতুন ভাবনাকে অগ্রাধিকার দিতে হবে'। 

এর পাশাপাশি এদিন কলকাতা ছাড়িয়ে এবার জেলাতেও মেট্রো হবে, এমনই ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, 'প্রথমে কাছাকাছি থাকা ২ শহরকে যুক্ত করা হবে। আসানসোল-দুর্গাপুর এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি যুক্ত হবে।' এছাড়াও এদিন ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা শহরেও ধীরে ধীরে সিটি মেট্রো চালুর পরিকল্পনা-প্রকল্প তৈরি করতে মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget