এক্সপ্লোর

Suvendu Adhikari On Mamata Banerjee: 'যান না নিজের বাড়িতে নিয়ে যাক', অগ্নিমিত্রার পাশে দাঁড়িয়ে মমতাকে খোঁচা মুখ্য়মন্ত্রীর

Agnimitra Paul on Footpath Controversy: অগ্নিমিত্রা পালকে সোশ্য়াল মিডিয়ায় এসে কটাক্ষ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: পার্কস্ট্রিটের রাস্তার ফুটপাতে বাচ্চার জন্য দুধ গরম করার সময়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন এক মহিলা। যেই ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এই ইস্যুতে অগ্নিমিত্রা পালকে সোশ্য়াল মিডিয়ায় এসে কটাক্ষ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে পাল্টা খোঁচা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নবান্ন সভাঘর থেকে বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'যান না নিজের বাড়িতে নিয়ে যাক। ওনার কথার ওপর তো ওনার দলের লোক বিশ্বাস করে না। হালিশহরে ওনার সঙ্গে ওনার দলের লোকের পরিবার কথা বলেনি। আমার সঙ্গে কথা বলেছে। ১০ লক্ষ টাকা নিয়েছে। চাকরি দিতে চেয়েছিলাম, বায়োডেটা পাঠিয়েছে। ওনার দলের লোকেরই ওনার ওপর বিশ্বাস নেই।' ফুটপাত জবরদখল আটকাতে গিয়ে পুরমন্ত্রীর ধমক ও শাসানির ভিডিও ভাইরাল হতেই ময়দানে নেমেছে বিরোধীরা। সেই তালিকায় প্রাক্তন মুখ্য়মন্ত্রীও ছিলেন। অগ্নিমিত্রা পালকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, 'অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন।+দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন মায়ের অভিশাপ, বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন? আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমাদেরই কোনও সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা, বাচ্চাদের পড়াশোনা শেখা, তাদের খাওয়ার ব্যবস্থা করে দেব।'

ঠিক কী হয়েছিল? 

'ফুটপাথের মধ্যে বাচ্চার দুধ গরম হবে? মজা পেয়েছে নাকি? স্টোভ জ্বালিয়ে এখানে বাচ্চার দুধ গরম হবে? পার্কস্ট্রিটে?', পার্ক স্ট্রিটে ফুটপাথ জবর দখল মুক্ত করতে গিয়ে এক ফুটপাথবাসী মহিলাকে এভাবেই ধমক দিতে দেখা যায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। তাঁকে আরও বলতে শোনা যায় যে, 'কী এইসব? কী হচ্ছে কী? নতুন হয়েছে নাকি? নতুন ডেভলপমেন্ট? কী হচ্ছে? সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? কী হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে সংসার পাতার? আপনারা কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায়? এখানে এসেছেন কেন? এই সমস্ত মাদুর, ব্যাগ, থলি, সব হঠান। সব হঠান এগুলোকে।'

মুহূর্তেই এই ক্লিপ ছড়িয়ে পড়ে। আর তারপরই পুরমন্ত্রীর ভূমিকা ও তাঁর ব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়। কিন্তু নিজের বক্তব্যে অটল ছিলেন পরবর্তীতেও অগ্নিমিত্রা পাল। নিজের ভিডিও বার্তায় পরবর্তীতে তিন জানান, 'ওখানে কেরোসিন স্টোভে এক গামলা দুধ জ্বাল দেওয়া হচ্ছে। রাস্তা দিয়ে অনবরত লোক যাচ্ছে, ছোট বাচ্চারা স্কুল থেকে যাচ্ছে। যে কোনও সময়ে দুর্ঘটনা হলে, তার দায় কে নেবে?'

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rahul Gandhi: “যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
“যদি সত্যি ওদের কাছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনও প্রমাণ থাকে..”, এবার রাহুল গান্ধীকে বড় চ্যালেঞ্জ কেন্দ্রীয়মন্ত্রীর
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget