এক্সপ্লোর

Suvendu Adhikari : অমিত শাহ নিজে গিয়ে কথা বলেছিলেন মমতার সঙ্গে ! অনুপ্রবেশ নিয়ে এই বিষ্ফোরক দাবি শুভেন্দুর

রাজধানীতে মমতার হুঙ্কার আর রাজ্যে পাল্টা শুভেন্দু...অনুপ্রবেশ ইস্যুতে বিস্ফোরক বিরোধী দলনেতা

একদিকে  নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত  সপ্তমে ।  রাজধানীতে যাওয়া ইস্তক কার্যত রণংদেহি মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন ভোটের আগে তড়িঘড়ি SIR?  ক্ষতিগ্রস্তদের একেবারে পাশে বসিয়ে কমিশনকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর একই সময়ে রাজ্যে বসে অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে ক্ষুরধার আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অনুপ্রবেশ ইস্যুতে বারবার অমিত শাহ ও তাঁর তত্ত্বাবধানে থাকা বিএসএফের দিকে আঙুল তুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাল্টা শুভেন্দু অধিকারী বললেন, এই যে অনুপ্রবেশ ঘটছে, তার জন্য দায়ী বিএসএফ নয়, দায়ী উন্মুক্ত বর্ডার, যেখানে কাঁটাতার দেওয়া যায়নি রাজ্য সরকার জমি দিতে চায়নি বলেই। এদিন বিরোধী দলনেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢোকাতে চান না বলেই, কাঁটাতার দেওয়ার জমি দেননি। 

স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কী বলেছিলেন? 

ভোটমুখী পশ্চিমবঙ্গে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, 'বাংলার যেখানেই যাই, সবাই অনুপ্রবেশ নিয়ে নিশানা করে। কোনও রাজ্য অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতে পারে? অনুপ্রবেশ ঠেকাতে কী উপায় আছে এই সরকারের কাছে আছে। CAA-র বিরোধিতা করে। খালি বলে BSF আটকাছে না। মমতাজি আমি জানতে চাই, কোন সরকার বাংলাদেশের পুরো সীমান্তে ফেন্সিং করতে বাধা দেয়? জবাব দিতে না পারলে, আমিই বলছি আপনি জমি দিচ্ছেন না, তাই ফেন্সিং করতে পারছি না। অনুপ্রবেশকারী প্রথমে কোথায় যায়, পুলিশ কী করে, থানা কী করে, জবাব আছে? বাংলার মুখ্যমন্ত্রী বলতে পারবেন? অসম, গুজরাত, পঞ্জাব, কাশ্মীরে কেন অনুপ্রবেশ হয় না। শুধু বাংলায় কেন হয়? আর বাংলা ধীরে ধীরে ডেমোগ্রাফি বদলে আপনি সুবিধা নেন। এটা চলতে পারে না। আমি জানি যে আগামী ভোট অনুপ্রবেশকারী ঠেকাতে হবে। বাংলার মানুষকে বলতে চাই, এই অনুপ্রবেশ শুধু বাংলার বিষয় নয়, দেশের সুরক্ষার বিষয়। বর্ডার সিল করে দিন, বন্ধ হবে। এটা শুধু বিজেপি করতে পারে।'

অনুপ্রবেশ নিয়ে কী বললেন শুভেন্দু ? 

অমিত শাহের সুরেই শুভেন্দু রাজ্য সরকারকে নিশানা করে বলেন, তৃণমূলনেত্রী, কখনও লোকসভায়, কখনও বিধানসভায় BSF-কে আক্রমণ করেন । অবৈধ মুসলিম, রোহিঙ্গাদের...প্রসঙ্গ উঠলেই  তৃণমূল BSF কে দায়ী করে। অমিত শাহকে দায়ী করে।  ভারত সরকার দায়ী করে। এমনকী মুখ্যমন্ত্রী থালা বাটি নিয়ে BSF-এর ওপর হামলা করারকথাও বলেছেন। তার দলের মন্ত্রীরা BSF-কে আক্রমণ করেন। ' শুভেন্দু আরও বলেন, 'অমিত শাহ নিজে নবান্নতে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বিজেপি এলেই, ৪৫ দিনের মধ্য় বেড়া দেওয়ার কাজ শেষ হবে।'   

 

 

 

 

 

 

 

 

সেরা শিরোনাম

West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
West Bengal News Update: ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget