এক্সপ্লোর

Suvendu Adhikari : লক্ষ্মীর ভাণ্ডারেও কেলেঙ্কারি? 'প্রমাণ হাতে নিয়ে' দাবি শুভেন্দুর

তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি আছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা।

কলকাতা : স্বপ্ন ভেঙেছে স্বপ্নের প্রকল্প। ট্যাবের টাকা গিয়েছে অন্যের অ্যাকাউন্টে। 'তরুণের স্বপ্ন' প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শুরু হয়েছে তোলপাড়। এরই মধ্যে Tab এর টাকা যাঁরা পাননি, তাঁদের দিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । এই প্রসঙ্গে আরো কয়েকটি প্রশ্নও উঠে আসছে বিরোধীদের মুখে। জালিয়াতি হওয়া টাকা কীভাবে উদ্ধার হবে? টাকা উদ্ধার না করে, নতুন করে 'TAB'-এর টাকা দিলে তো তা দিতে হবে রাজকোষ থেকেই? এর ফলে, তো সাধারণ মানুষের করের টাকাই আবার খরচ হবে। সাধারণ মানুষের করের টাকা নষ্ট করার দায় তাহলে সরকার কেন নেবে না?  

 'সব ফাঁস করব' বলে হুমকি দেন শুভেন্দু

ট্যাব কেলেঙ্কারি নিয়েই যখন এতগুলো প্রশ্ন, সেখানে তৃণমূল সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও দুর্নীতি আছে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বললেন, তাঁর দাবির স্বপক্ষে উপযুক্ত প্রমাণও হাতে আছে তাঁর। শুভেন্দুর দাবি, লক্ষ্মীর ভাণ্ডারেও 'কেলেঙ্কারি'আছে। তাঁর হুঁশিয়ারি, 'এবার লক্ষ্মীর ভাণ্ডারের কেলেঙ্কারি প্রকাশ্যে আসবে'। তাঁর কাছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে যুক্ত কয়েক হাজার ভুয়ো অ্যাকাউন্ট নম্বরও রয়েছে। 'সব ফাঁস করব' বলে হুমকি দেন শুভেন্দু অধিকারী।  
 
ইতিমধ্যেই ট্যাব কেলেঙ্কারি নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, 'ট্যাব নিয়ে SIT গঠন হয়েছে। ওটা প্রশাসনের কাজ। প্রশাসনকে করতে দিন।'  মুখ্যমন্ত্রী বলেন,'এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের প্রশাসন খুবই কঠোর। রাফ অ্যান্ড টাফ। তারা ইতিমধ্যেই ৬জনকে গ্রেফতার করেছে। SIT গঠন করেছে।'  

ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক শুভেন্দু

এরপর ট্যাব কেলেঙ্কারি নিয়েও বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। বলেন, ' গতকালও বলেছি, রাজ্যের মুখ্যমন্ত্রী চোর। তাঁর পরিবার চোর। সেক্ষেত্রে নীচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে, উনি ঝাড়ছেন এত, আমি যদি ৫টি ট্যাবের টাকা ৫০ হাজার ঝাড়ি ক্ষতি কী ! ঝাড়ার প্রতিযোগিতা চলছে। তৃণমূল যুক্ত, আইপ্যাক যুক্ত।'                      

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন : Online Shopping : অনলাইনে কেনা প্রোডাক্ট কোম্পানি ফেরত নিচ্ছে না ? কী করবেন        

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Baranagar Incident: 'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
'পাবজি গেম'-র সূত্রে ২ জনের মধ্যে কি ঢুকে পড়েছিলেন তৃতীয় ব্যক্তি? বরানগরকাণ্ডে বড় কোনও মোড় ?
BMS Bijoya Sammilani: বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
বিজয়া সম্মিলনীকে সামনে রেখে লক্ষ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল BMS নেতা ও অনুগামীদের বিরুদ্ধে
Weather Update: ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?
ভারী বর্ষণের আশঙ্কার মাঝেই পারদ পতনের পূর্বাভাস রাজ্যজুড়ে, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget