এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুকে দেখে ‘চোর’ স্লোগান মহেশতলায়, রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বিরোধী দলনেতা

Maheshtala Incident: কোনও রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না শর্তে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দেয় আদালত।

কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্বের পর আদালতের অনুমতি দিয়ে মহেশতলায় শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে পা রাখা মাত্র তুমুল বিক্ষোভের মধ্যে পড়তে হল বিরোধী দলনেতাকে। তাঁকে দেখে 'চোর', 'চোর' স্লোগান উঠল। রীতিমতো মাইক বাজিয়ে ছড়িয়ে দেওয়া হল ওই ধ্বনি। তৃণমূলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপি-র। শুভেন্দু জানান, তাঁকে আটকানোর চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু তাতে সফল হবে না তারা। হিংসার বিচার হবে বলেও হুঙ্কার দিয়েছেন তিনি। (Suvendu Adhikari)

কোনও রাজনৈতিক মন্তব্য করতে পারবেন না শর্তে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দেয় আদালত। সেই মতো কনভয়ে চেপে বৃহস্পতিবার মহেশতলা পৌঁছন শুভেন্দু। কিন্তু সেখানে পা রাখতেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। শুভেন্দুকে দেখেই 'চোর', 'চোর' রব শোনা যায়। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই মাইক নিয়ে সমবেত সুরে লোকজন চিৎকার করতে শুরু করেন, "চোর চোর চোরটা, শিশিবরবাবুর ছেলেটা।" (Maheshtala Incident)

শুভেন্দুকে দেখে কেন এই বিক্ষোভ, তাতে একজন বলেন, "চোর, শিশিরবাবুর ছেলে এক নম্বরের চোর। মেদিনীপুরে অশান্তি করে, লাইট বন্ধ করে ভোটে জিতেছে। ওকে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে, ও মমতা বন্দ্যোপাধ্যায়কে আনেননি। মেদিনীপুরে কিছু করতে পারেনি, মহেশতলায় কী করবে।" শুধু তাই নয়, শুভেন্দুর কনভয়ের পথে বেশ কিছু ট্যাবলোও চোখে পড়ে এদিন, যাতে লেখা ছিল, 'আমি হলাম গিরগিটি'।

সেই আবহে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তোলেন শুভেন্দু। বলেন, "এটা ১৬৩ ধারা? ১৬৩ ধারা কি বিজেপি-র জন্য, নাকি বিরোধীদের জন্য, নাকি হিন্দুদের জন্য? অসভ্যতামির চূড়ান্ত। অন্য লোক হলে ঘুরে পালিয়ে যেত।  ঘরে পালানোর সিন নেই। সবার সঙ্গে দেখা করেছি, আহতদের বাড়িতে গিয়েছি। জোর করে অনেক দোকান বন্ধ করেছে। এখানকার মানুষকে বলে যাব, আপনারা ইনসাফ, বিচার পাবেন। আপনাদের বিচার দিতে, এলাকায় শান্তি ফিরিয়ে আনতে বিরোধী দলনেতা যা করার করবে, আইনের মধ্যে থেকে করব।"

মহেশতলায় দাঁড়িয়ে আজও রাষ্ট্রপতি শাসনের দাবি করেন শুভেন্দু। তিনি আরও বলেন, "রাজীব কুমার ও ডায়মন্ড হারবার জেলা পুলিশকে বলব, ভাইপোর নির্দেশে যা করলে, তাতে সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন। আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেটার পার্ক থেকে। হাইকোর্টে ভিডিও জমা দেব। এই জন্যই পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রপতি নির্বাচন চাইছেন। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে, এই এলাকার মানুষকে লোকসভার নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি, আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না।"

এক সপ্তাহ আগে গোষ্ঠী সংঘর্ষে তেতে ওঠে মহেশতলা। সেই সময়ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আজও যেভাবে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, মাইকে স্লোগান দেওয়া হয়, রাস্তায় ট্যাবলো নামানো হয়, তাতে ফের পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget