এক্সপ্লোর

Suvendu Adhikari : বিধানসভায় আমিও 'খুন' হয়ে যেতে পারি', কেন এমন আশঙ্কা শুভেন্দুর

Suvendu Adhikari West Bengal Assembly : বিরোধী দলনেতা অভিযোগ, বিজেপি বিধায়কদের ধাওয়া করা হচ্ছিল। ছবিসহ সচিবের কাছে অভিযোগ জানানো হয়েছে।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : বিধানসভার ( West Bengal Assembly )  ভেতরে যে কোনও মুহূর্তে খুন হয়ে যেতে পারি। বিজেপির ( BJP ) যে কোনও বিধায়কই খুন হয়ে যেতে পারেন। বৃহস্পতিবারের প্রসঙ্গ টেনে চাঞ্চল্যকর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari )।তাঁর চাঞ্চল্যকর দাবি, 'এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকী খুনও করতে পারে।'  বৃহস্পতিবারের ঘটনার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা।  বিরোধী দলনেতার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ( TMC ) । 

বৃহস্পতিবার বাজেট প্রস্তাব পেশকে কেন্দ্র করে বিধানসভার ভেতরে ও বাইরে ঘটে নজিরবিহীন ঘটনা। বাজেট পেশের সময় অর্থমন্ত্রী কেন্দ্রের সমালোচনা করতেই, বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। বিরোধীদের বাধা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। অধিবেশনের পর মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে চোর চোর স্লোগান, তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের পাল্টা স্লোগান, সব মিলিয়ে নজিরবিহীনভাবে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভার ভেতর ও বাহির। এই প্রেক্ষিতেই বিরোধী দলনেতা অভিযোগ, বিজেপি বিধায়কদের ধাওয়া করা হচ্ছিল। ছবিসহ সচিবের কাছে অভিযোগ জানানো হয়েছে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' আমরাও আক্রান্ত হতে পারি, মার্ডার হতে পারি।...এরা আমাদের মুখ বন্ধ করতে না পেরে আমাদের শারীরিকভাবে নিগ্রহ, এমনকী খুনও করতে পারে। ' যদিও, রাজ্য় সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়কের পাল্টা দাবি, 'ওনার মাথা খারাপ হয়ে গেছে। আবোল তাবোল অভিযোগ করছেন। যা খুশি করতে পারেন। আমরা গতকাল সমস্ত দফতরে কর্মসূচি করেছি। অভিনন্দন জানিয়েছি। এখানেও করেছি' 

এদিন বিধানসভার সচিবের কাছে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। এরপর বিধানসভার অলিন্দে মিছিল করেন তাঁরা। 
বিরোধী দলনেতার হুঁশিয়ারি, দলের মহিলা বিধায়করা প্রয়োজনে আদালতের হস্তক্ষেপ চাইবে।          

আরও পড়ুন: হিংসায় তছনছ উত্তরাখণ্ডের হলদোয়ানি, জখম অন্তত ২৫০! মৃত্যু একাধিক   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

এর  মধ্যে সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি নিয়ে, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। সোশাল মিডিয়ায় বিরোধী দলনেতার পোস্ট করেন, 'বিনা দোষে শিশু-সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তৃণমূলের গুন্ডারা প্রতিবাদীদের বাড়ি বেছে বেছে হামলা চালাচ্ছে। বিরোধীদের সন্দেশখালিতে যাওয়া ঠেকাতেই ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ' সোশাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget