এক্সপ্লোর

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বৈঠক, শমীক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু, কী নিয়ে আলোচনা আজ ?

BJP Govt In West Bengal : সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। নবান্নে যাওয়ার সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান শুভেন্দু।

কলকাতা : বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ে বাংলার মসনদে এখন বিজেপি সরকার। বড় পরাজয় তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক। বৈঠক হতে চলেছে নবান্নে। তার আগে এদিন সকালেই সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁকে সঙ্গে নিয়েই রওনা দিলেন শুভেন্দু। আজ দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর। 

সকাল ৯টার পরে চিনার পার্কের বাসভবন থেকে বেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সোজা গেলেন সল্টলেকে বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর বাড়িতে। রাজ্য সভাপতির বাড়িতে ঢোকার আগে নতুন মুখ্যমন্ত্রীকে গলার মালা পরিয়ে, ফুল ছড়িয়ে স্বাগত জানালেন দলের কর্মীরা। নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে রাজ্য সভাপতির বাড়ির আশপাশে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। সকাল ১০টায় শমীক ভট্টাচার্যর বাড়ি থেকে বেরোলেন নতুন মুখ্যমন্ত্রী। তারপর যান রাজ্য বিজেপির দফতরে। এখান থেকেই তিনি যাবেন নবান্নে।                                       

আরও পড়ুন - আজই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু, হবে ৫ মন্ত্রীর দায়িত্ব বণ্টন, দিলীপ, অগ্নিমিত্রারা কোন দফতর পাচ্ছেন?                  

নবান্নের বৈঠকে কী কী কর্মসূচি আছে?

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠক শুভেন্দু অধিকারীর। আজ রাজ্য প্রশাসনের সমস্ত শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এখানে আইনশৃঙ্খলার বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।  শনিবার ব্রিগেডে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে ৫ জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তাঁদের আজ দফতর বন্টনের, অর্থাৎ কে কোন দফতরের মন্ত্রী হবেন সেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

সূত্রের খবর, মন্ত্রিসভার বৈঠকের পর নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৫টায় উচ্চপর্যায়ের সেই বৈঠকে থাকবেন রাজ‍্য পুলিশের সমস্ত শীর্ষ অধিকারীরকরা। থাকছেন, DG, ADG, IG থেকে কলকাতার পুলিশ কমিশনার-সহ সর্বস্তরের শীর্ষ পুলিশ কর্তারা। হাওড়ার পুলিশের CP-সহ সব কমিশনারেটের CP ও সব জেলার SP দেরও ডাকা হয়েছে সোমবারের বৈঠকে। হাইপ্রোফাইল এই মিটিংয়ে থাকবেন GRP-র শীর্ষ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নতুন সরকারের আমলে কীভাবে আইনশৃঙ্খলা কঠোরভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হবে বৈঠকে।  

আরও পড়ুন - আজ জোড়া কর্মসূচি মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কোথায় কী কী বৈঠক ?

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget