এক্সপ্লোর

JU Student Death : যাদবপুরে তাঁর প্রাণনাশের উদ্দেশ্যে হামলা, FIR করলেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari Lodged FIR: যাদবপুরকাণ্ডে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে এইট বি বাসস্ট্যান্ডের দিকে এগনোর সময় রক্তারক্তি কাণ্ড বাঁধে।

কলকাতা : এবার খুনের চেষ্টার অভিযোগে যাদবপুর থানায় অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) । বৃহস্পতিবার যাদবপুরকাণ্ডে বিজেপি ( BJP ) যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন বিরেধী দলনেতা। সেখানেই ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখানোর পর বেঁধে যায় অশান্তি। এবার সেই ঘটনাতেই এফআইআর করেছেন তিনি। (JU Student Death)                               

যাদবপুরকাণ্ডে বৃহস্পতিবার বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে এইট বি বাসস্ট্যান্ডের দিকে এগনোর সময় রক্তারক্তি কাণ্ড বাঁধে। ৪ নম্বর গেটের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান কয়েকজন। সঙ্গে সঙ্গে বিরোধী দলনেতার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা নেমে এসে তাঁদের ওপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। অশান্তি-র আবহেই হঠাৎ এই যুবকের সঙ্গে কয়েকজনের মারামারি বাধে! বিজেপি এবং যুব মোর্চার সদস্যদের লাথি, ঘুষিতে মাটিতে পড়ে যান ওই যুবক! তাঁর নাক-মুখ ফেটে গলগল করে রক্ত পড়তে শুরু করে। এই ঘটনার পরই, যাদবপুর থানায় এফআইআর দায়ের করেন শুভেন্দু অধিকারী।

সেই ঘটনায় এফআইআর (FIR) দায়ের করলেন শুভেন্দু অধিকারী। এফআইআরে তাঁর উপর প্রাণনাশের উদ্দেশ্যে হামলার অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এই ঘটনায় অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা। যাদবপুর থানায় দায়ের করা এফআইআরে নাম RSF-এর (Revolutionary Students Federation)। 

যাদবপুরের ঘটনায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভায় কার্যত হুঙ্কার শোনা যায় শুভেন্দুর গলায়। তিনি বলেছিলেন, ' আমরাও এখান থেকে এই তথাকথিত টুকরে টুকরে গ্যাং, দেশবিরোধী শক্তি, ইনকিলাবি নাড়া, চিন যাদের বাপ আর মা, মমতা ব্যানার্জি যার গার্জেন তাদেরকে তুলে ফেলব। এ দায়িত্ব আমাদের।' 

সোশাল মিডিয়াতেও কড়া আক্রমণও শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, 'গতকাল যাদবপুরে বিজেপি যুব মোর্চার একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলাম। সেখান থেকে বেরনোর সময়, ৫.৪০ নাগাদ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী নিরাপত্তাবলয় ভেঙে আমাকে কালো পতাকা দেখায়, স্লোগান দেয় ও আমার ওপর হামলা করে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা 'রেভলিউশনারি সটুডেন্টস ফেডারেশন' নামে একটি অতি-বাম নিষিদ্ধ মাওবাদী সংগঠনের সদস্য। আমার ভাষণে তাদের ভন্ডামি তুলে ধরেছি বলে তাদের বিষয়টা পছন্দ হয়নি।'  

আরও পড়ুন :

কোথায় লেখা হয়েছিল চিঠি? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে? ধৃতদের কথা অনুযায়ী এবার রিকনস্ট্রাকশন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget