এক্সপ্লোর

সপ্তাহে ২ দিন মাছ, মেনুতে আর কী কী? এবার থেকে 'মা-ক্যান্টিনে' ৫ টাকায় পাওয়া যাবে এই খাবার!

আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন'। এবার থেকে 'মা-ক্যান্টিনে' ৫ টাকার প্লেটে থাকবে মাছও।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এবার থেকে সপ্তাহে দুদিন করে মা ক্য়ান্টিনে ৫টাকায় মিলবে মাছ-ভাত। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন' কর্মসূচি। মঙ্গলবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।' 

তৃতীয় বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর অর্থ দফতরের উদ্যোগে পাঁচ টাকার বিনিময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘মা ক্যান্টিন’ চালু করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানে প্রতি দিন দুপুরে পাঁচ টাকার বিনিময়ে ডাল, ভাত, তরকারি এবং ডিম দেওয়া হত। বেলা ১২টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলত এই ক্যান্টিন। তৃণমূলের পতনের পর এখন রাজ্য়ে বিজেপি সরকার! রাজ্যের মসনদের মতোই পাল্টাচ্ছে মা ক্য়ান্টিনের মেনু! কথায় আছে মাছে-ভাতে বাঙালি।

এবার থেকে 'মা-ক্যান্টিনে' ৫ টাকার প্লেটে থাকবে মাছও। সপ্তাহে ২ দিন মিলবে মাছ। মুখ্যমন্ত্রীর কথায়, 'আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি এবং এটা আমরা কার্যকর করতে চলেছি। আমাদের যে মা ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনগুলোতে ৩৬৭ টা...প্রায় ৪০০-র কাছাকাছি সংখ্যা আপাতত ওই থাকছে। সেখানে আমরা ২ দিন করে মাছ খাওয়াব সপ্তাহে। ২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব। এই কাজগুলো আমরা করছি।'                  

আরও পড়ুন, 'অন্নপূর্ণা যোজনার কাজ, ফর্মফিল আপ শুরু কাল থেকে', জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন' কর্মসূচিও। মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গায় আমরা নাম দিচ্ছি 'আপনার সরকারকে বলুন'। 

তৃণমূল জমানায় 'মুখ্যমন্ত্রীকে বল' কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। হেল্প লাইনের মাধ্যমে অভাব-অভিযোগ জানাতে পারতেন সাধারণ মানুষ। আগামী সপ্তাহ থেকে চালু হচ্ছে 'আপনার সরকারকে বলুন'। 

শুভেন্দু অধিকারী বলেন, 'আমাদের সরকার, আপনাদের সরকার আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বল বন্ধ হয়ে যাচ্ছে। তার জায়গায় আমরা নাম দিচ্ছি 'আপনার সরকারকে বলুন'।+মাননীয় রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য মহোদয়কে নাম ঠিক করার জন্য সরকার পরামর্শক চেয়েছিল। তিনি এই নাম ঠিক করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে আমি সেই নামটা গ্রহণ করেছি।' 

সরকার যারই হোক না কেন, আসল হল সাধারণ মানুষের ভাল থাকা। সরকারের কাজই হল জনসাধারণকে ভাল রাখা। সেটাই সরকারের মূল কাজ।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget