এক্সপ্লোর

Suvendu Adhikari: পদ হারিয়ে বিস্ফোরক সৌমেন-পত্নী, 'ভদ্রতার' প্রশংসা শুভেন্দু অধিকারীর

রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা মন থেকে কেউ করে না, ওই পরিবার খুব শিক্ষিত পরিবার।'

পদ হারিয়েই দলেরই একাংশর বিরুদ্ধে তোলাবাজি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূলের পাঁশকুড়ার প্রাক্তন টাউন সভাপতি ও তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রর স্ত্রী সুমনা মহাপাত্র। এবার সেই সুমনা মহাপাত্রের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তৃণমূল কংগ্রেস অবশ্য সুমনা মহাপাত্রর মন্তব্যকে ব্যক্তিগত বলেই জানিয়েছে।          

শুক্রবার সুমনা মহাপাত্র বলেছিলেন, 'আমরা কোনও তোলাবাজি, নোংরামো করতেও পারব না, কোনওভাবে টাকা তুলতেও পারব না। সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করে। বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি।  কিন্তু তার মানে দুটো বাজে কথা বলব, সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি। আমি বা আমার স্বামী যে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক কোণঠাসা হয়ে যাচ্ছি।' 

এই মন্তব্যর ২৪ ঘণ্টার মধ্যে তাঁর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা মন থেকে কেউ করে না, ওই পরিবার খুব শিক্ষিত পরিবার। সৌমেন মহাপাত্রর স্ত্রী হিসেবে বলব না, উনি শ্রদ্ধাভাজন। গোটা রাজ্যজুড়ে ওদের যে ইকো সিস্টেম আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা, ব্যক্তিগত আক্রমণ করে, পোস্ট করে।' 

প্রসঙ্গত, দিন কয়েক আগেই তৃণমূলে সাংগঠনিক রদবদল করা হয়। পাঁশকুড়া টাউন তৃণমূল সভানেত্রীর পদ থেকে সরানো হয় সুমনা মহাপাত্রকে। এমনকী তমলুকের তৃণমূল সাংগঠনিক জেলার কোনও কমিটিতেও ঠাঁই পাননি তিনি। এরপরই তৃণমূলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

এদিকে, তৃণমূল বিধায়কের স্ত্রীর এই সেই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  তিনি বলেন, 'প্রমাণিত হয়ে গেল সুমনা মহাপাত্রর কথার মধ্য়ে দিয়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর নির্দেশে করতে হয়। মন থেকে কেউ করে না। হিংসার কোনও ওষুধ নেই। আর আমি এগুলো উপেক্ষা করি।' 

এবিপি আনন্দকে সুমনা মহাপাত্র বলেন, 'উনি ওঁর ব্যক্তিগত প্রতিক্রিয়া বলতেই পারেন। সেটা আমার পক্ষে জানাও সম্ভব নয়। আমি আমার কথা বলেছি। রাজনীতি, রাজনীতির জায়গায় থাকবে। কিন্তু রাজনীতির মধ্য়ে কারও ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা বা খোলাখুলি বলা মনে হয় আমাদের চিন্তাধারা নয়।'                          

সেরা শিরোনাম

News Live Update : অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, টাকা কারা পাবেন না ? না-পেলে কী করবেন ? সবটা জানুন...
GI Tag : হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
হুগলির মুকুটে নয়া পালক, জলভরা সন্দেশ, মনোহরা মিষ্টি ও বলাগড়ের নৌকা পেল জিআই স্বীকৃতি
Debraj Arrested: গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
গ্রেফতার অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ! তাঁকে নিয়ে এবার কী কী পদক্ষেপ? স্ত্রী অদিতির বিরুদ্ধেই বা কী অভিযোগ?
Annapurna Yojana : ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী
ফর্ম বাতিল ? অন্নপূর্ণায় পুনরায় আবেদন ও সংশোধনের সুযোগ পাবেন ? জানিয়ে দিলেন মন্ত্রী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget