এক্সপ্লোর

Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভে গ্রেফতারির নির্দেশ শুভেন্দুর, বললেন, ‘ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে’

Suvendu Adhikari: বিধানসভায় দাঁড়িয়ে নির্দেশ শুভেন্দু অধিকারীর। বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারির নির্দেশ দিলেন।

কলকাতা: ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবার মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভে এবার গ্রেফতারির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ হয়। যাঁরা ওই ছবি পুড়িয়ে বিক্ষোভ করেছেন, তাঁদের গ্রেফতারির নির্দেশ দিলেন শুভেন্দু। বললেন, "এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন এসব। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে।" (Suvendu Adhikari)

বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ(সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনা হয়। সেখানে বক্তৃতা করতে উঠেই ওই নির্দেশ দেন শুভেন্দু। তিনি বলেন, "আমাদের লিলুয়াতে একজন সন্ত এসেছিলেন। সন্তের মতোই তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ এবং অখণ্ড ভারতের কথা বলেছেন। ঐতিহ্য সংস্কৃতির কথা বলেছেন তাঁর মতো করে। যাঁরা গ্রহণ করার করবেন, যাঁরা করার নয় করবেন না। তিনি কারও উপর চাপিয়ে দিতে চাননি। আমি কতগুলো লোককে দেখলাম ভবানীপুর থানার সামনে ছবি পুড়িয়েছে। এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে।" (Bageshwar Baba)

আরও পড়ুন: জিতলে প্রত্যেকের হাতে ৫ লক্ষ টাকা, মিডটার্মের আগে বড় ঘোষণা, ট্রাম্পের হাত ধরে আমেরিকাতেও খয়রাতির রাজনীতি?

এদিন হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, "গেরুয়া শব্দের অপমান করার আগে একবার নয় পাঁচবার ভাববেন। সাধু-সন্ত সমাজকে অপমান করা...অনেক করেছেন এসব। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে। এই তুষ্টিকরণের রাজনীতি করেছেন বলেই আপনাদের সংখ্যা ওই টুকু হয়ে গিয়েছে। তার মধ্যেও চারটি ভাগ। আর আমাদের সংখ্যা বাড়তে বাড়তে এখনই ২০৭। উপনির্বাচনের পর ২০৮, ২০৯ হবে। ২০৮ তো হবেই। আর রেজিনগরটাও ভাল করে লড়ব। ছাড়ার কোনও জায়গা নেই।"

সম্প্রতি লিলুয়ায় এসে দুর্গাপুজোর সময় আমিষভোজী বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে যে মন্তব্য় করেন, তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। সেই বনিয়ে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন দক্ষিণ এবং মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতারা। থানার সামনে বিক্ষোভও দেখান তাঁরা। বাগেশ্বর বাবার মন্তব্য সমাজে ধর্মীয় বিভেদ এবং অশান্তি তৈরি করে বলে অভিযোগ করেন। তাঁদের যুক্তি ছিল, বাংলায় এসে বাঙালিকে আক্রমণ করেছেন বাগেশ্বর বাবা। গত কয়েক দিন ধরে সেই নিয়ে বিতর্ক চলছে। শমীক ভট্টাচার্য থেকে অগ্নিমিত্রা পাল, কৌস্তভ বাগচিরা যদিও বাগেশ্বর বাবার যুক্তিকে গুরুত্ব দিতে নারাজ। বাঙালি বাঙালির মতোই থাকবে, খাবে বলে জানান তাঁরা। তবে এদিন বিধানসভা থেকে সরাসরি এফআইআর দায়েরের নির্দেশ দিলেন শুভেন্দু। 

এদিন বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ(সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনা হয়। ওই বিলে বলা রয়েছে, এখন থেকে কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের বদলি করা যাবে। অন্যান্য সরকারি কর্মচারীদের যে ভিত্তিতে বদলি করা হয়, সেই ভিত্তিতে বদলি নীতি কার্যকর হবে এক্ষেত্রেও। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকারা যাতে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করতে পারে, সেই কারণেই এই বিল। রাজ্য সরকারের দাবি, এর ফলে রাজ্যজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষাগত পরিকাঠামোর সামঞ্জস্য বজায় রাখা যাবে। যদিও অধ্যাপক সংগঠনগুলির দাবি, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারের ক্ষেত্রে এই বিল এক ধরনের হস্তক্ষেপ।

আরও পড়ুন: প্রৌঢ়ের শরীর থেকে জ্যান্ত পাঁকাল মাছ বের করলেন ডাক্তাররা, সেঁধিয়ে ছিল তলপেটে

 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাজারে বাজারে অভিযানে এনফোর্মেন্ট ব্র্যাঞ্চের
লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাজারে বাজারে অভিযানে এনফোর্মেন্ট ব্র্যাঞ্চের
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
BJP News: বেআইনি কাজের জন্য় চাপ দেওয়ার অভিযোগ, মালদার ADM-র সঙ্গে সংঘাতে BJP পরিচালিত পঞ্চায়েতের প্রধান
Kolkata Weather : কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
কলকাতায় জাঁকিয়ে শীতের আমেজ ! এক ধাক্কায় অনেকটা নামল পারদ, আজ কত তাপমাত্রা?
Convocation Dress: বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও এবার পোশাক 'বদল', গাউন-এর পরিবর্তে কী পরতে হবে ? জারি বিজ্ঞপ্তি
Advertisement

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget