এক্সপ্লোর

Chandranath Rath Murder Case: শুভেন্দুর আপ্ত সহায়ক 'খুনে' চাঞ্চল্যকর তথ্য !

Suvendu Adhikari PA Chandranath Rath Murder Case Update: শুভেন্দুর আপ্ত সহায়ক 'খুনে' সুপারি যাকে দেওয়া হয়েছিল, এখনও সে পলাতক, কোন পথে CBI ?

ময়ূখঠাকুর চক্রবর্তী, সমীরণ পাল, বিজেন্দ্র সিংহ, কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার নিল CBI. গঠন করা হয়েছে SIT। এদিন সিএফএসএল-এর টিমকে নিয়ে ঘটনাস্থলে গেলেন CBI-এর অফিসাররাও।

আরও পড়ুন, "এটাই শেষ ধরে নিন..", কোন প্রসঙ্গে কাকে বার্তা মুখ্যমন্ত্রীর ?

ঘটনাস্থলে সিবিআই অফিসাররা

শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় এবার তদন্তভার নিল সিবিআই। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্তের অনুরোধ করা হয়েছিল। তার প্রেক্ষিতে ৭ জন সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করেছে সিবিআই.যার নেতৃত্বে রয়েছেন ডিআইজি পঙ্কজ কুমার সিং। মঙ্গলবার সিএফএসএল-এর টিমকে নিয়ে ঘটনাস্থলে যান সিবিআই অফিসাররা। মুখ্য়মন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথের ৩ দিন আগে, ৬ মে রাতে মধ্যমগ্রামে রাস্তা আটকে, গাড়ি ঘিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথকে। ঘটনায় উত্তরপ্রদেশ ও বিহার থেকে ২ শার্প শ্যুটার সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে ১৩ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। কিন্তু এই সুপারি যাকে দেওয়া হয়েছিল, সেই ব্যক্তি এখনও পর্যন্ত পলাতক অবস্থায় রয়েছেন। এবং যিনি এখান থেকে সুপারি দিয়েছিলেন তাকে এখনও পর্যন্ত ফিক্স আপ করা যায়নি। এই চক্রটা সম্পূর্ণ হলে অর্থাৎ গ্রেফতারির বৃত্তটা সম্পূর্ণ হলে কেন খুন করা হল চন্দ্রনাথকে, তা স্পষ্ট হবে। এরই মধ্যে ঘটনার তদন্তভার নিল CBI।

সামনে এসেছে আরও চাঞ্চল্যকর আরও তথ্য

সূত্রের খবর, ডিআইজি পঙ্কজ কুমার সিং-এর নেতৃত্বে, সিবিআই এই টিমে দিল্লি, পটনা, ধানবাদ, রাঁচি এবং লখনউয়ে কর্তব্যরত অফিসারদের রাখা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, যে যে রাজ্য থেকে আসা আততায়ীদের চক্র এই গোটা হত্যাকাণ্ডের পিছনে ছিল, সেই সমস্ত রাজ্যের আধিকারিকদেরই এই টিমে রাখা হচ্ছে। এরই মধ্যে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর আরও তথ্য। বিহারের বক্সার থেকে ধৃত ময়ঙ্ক রাজ মিশ্র নিসান মাইক্রা গাড়িতে এসেছিল। খুনের আগে যশোর রোডের বিরাটি মোড়ে গাড়ি থেকে নেমে যায় সে। এরপর গাড়ি চলে যায় বারাসাতের ১১ নম্বর রেলগেটের সামনে। সেখান থেকে গাড়ি ইউ টার্ন করে। বৈদ্যুতিন সরঞ্জামের একটি দোকানের সামনে, মধ্যমগ্রামের দিকে মুখ করে নিসান গাড়িটি রাখা হয়। 

তার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে

৬ মে, খুনের দিন, বিকেল ৪টে ৫ থেকে সন্ধে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত সেখানেই পার্ক করা ছিল গাড়িটি। তারপর গাড়ি রওনা দেয় মধ্যমগ্রামের দোহারিয়ার দিকে, যেখানে চন্দ্রনাথ রথকে খুন করা হয়। সেদিন দুপুরে যখন গাড়িটি বারাসাতে ছিল, তখন তার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। ৬ মে যখন রাতে খুন হন, সেদিন দুপুর ৩টে ৪৬ মিনিটের ফুটেজে দেখা যাচ্ছে, ওই নিশান গাড়ি, যাতে ভিন রাজ্যের দুষ্কৃতীরা আসে, যার নম্বর প্লেট ট্যাম্পার্ড ছিল, সেটা এই রাস্তা দিয়ে এসে ইউটার্ন করে। পুলিশ সূত্রে আরও দাবি, ৬ মে, রাত ১০টা ১০ মিনিটে অপারেশন সেরে, শার্প শ্যুটার রাজ সিং ও ভিকি মৌর্য এবং তাদের সঙ্গী ময়ঙ্ক রাজ মিশ্র, ৩ জনই রাতে শিয়ালদা স্টেশনে পৌঁছয়। তারপর মধ্যরাতে ট্রেন ধরে উত্তরপ্রদেশের বালিয়া ও বিহারের বক্সায় পাড়ি দেয় তারা। আবার যেহেতু বিমানবন্দরের কাছ থেকে আততায়ীদের ব্যবহৃত একটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে, তাই আততায়ীদের কেউ বিমানে পালিয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তকারীদের অনুমান, গোটা অপারেশনে দুটি মোটরবাইকের পাশাপাশি একটি স্কুটারও ব্যবহার করা হয়েছিল। যদিও সেটার কোনও খোঁজ পাওয়া যায়নি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Advertisement

ভিডিও

TMC News:টুলু মণ্ডল ছিল অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ। তৃণমূলের সঙ্গে কোনও যোগ নেই এটা মানতে হবে?:ওফেলিয়া
TMC News: 'এই টাকাগুলো কীসের টাকা? কোথা থেকে পেল টুলু মণ্ডল এত টাকা?' বললেন প্রাক্তন পুলিশ কর্তা।
Samik Bhattacharya: 'আমাদের মুখ্যমন্ত্রী জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে', বললেন শমীক
Taslima Nasrin News:
Taslima Nasrin:বাম আমলে বিতাড়িত, বিজেপি জমানায় প্রত্যাবর্তন।১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন।
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget