এক্সপ্লোর

Suvendu Adhikari PA Death: শুভেন্দুর PA-মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য! দুষ্কৃতী স্থানীয় কেউ, স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রেই খুন, পালিয়ে যায় রাজারহাটে!

শুভেন্দু অধিকারীর PA খুনে নতুন তথ্য, আততায়ী স্থানীয় কেউ

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আপ্ত সহায়ককে গুলি করে খুন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে (Suvendu Adhikari PA) গুলি। গাড়ি থামিয়ে গুলি চন্দ্রনাথ রথ-কে, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা। আহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের গাড়ির চালকও। বুকে, পেটে, মাথায় গুলি লেগেছিল শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর PA  খুনে নতুন তথ্য।  

জানা যাচ্ছে, চন্দ্রনাথ রথের গাড়ি অনেক আগে থেকেই দুষ্কৃতীরা ফলো করছিল। এই দুষ্কৃতী স্থানীয় বলে মনে করছে পুলিশ। কারণ, এলাকার রাস্তাঘাট অলিগলি সম্পর্কে ওই আততায়ী ওয়াকিবহাল ছিল, এমনটাই মনে করছে তদন্তকারীরা। এও জানা যাচ্ছে তদন্তে, এই ঘটনার পর বাইকটি দোহারিয়া শৈলেশ নগরের কাছে পেয়ারাবাগানে ওই NISSAN গাড়িটি অপেক্ষা করছিল। এরপর চন্দ্রনাথ রথের গাড়ি ওই এলাকায় ঢুকতেই পেয়ারাবাগান থেকে রওনা দেয় গাড়িটি। এরপর পথ আটকে গাড়ি থেকে নেমে আসছে দুষ্কৃতী। গুলি করার ধরন দেখে তদন্তকারীদের দাবি ওই আততায়ী শার্প শ্যুটার। তাঁকে ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ করা হয়ে থাকতে পারে অনুমান।

আরও পড়ুন, 'আমার পাশ দিয়েই ওই খুনি ক্রস করেছিল, তারপর...' শিউরে ওঠা ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

তদন্তে এও জানা যাচ্ছে, স্বয়ংক্রিয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে গাড়ি ঘিরে পরপর ১০ রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে ৩টি গুলি লাগে গাড়ির চালকের। চন্দ্রনাথ রথের গায়ে ৪টি গুলি লাগে। গুলির পর দুষ্কৃতীরা পালায় রাজারহাটের দিকে, এমনটাই খবর সূত্রের। পেয়ারাবাগান থেকে গঙ্গানগর হয়ে রাজারহাটের দিকে চলে যায় আততায়ীরা। রাস্তার একাধিক CCTV ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, খবর সূত্রের।                                                                                                          

এই ঘটনায় চালককেও জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করা হবে বলে খবর। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চন্দ্রনাথ রথের গাড়ির চালক। অস্ত্রোপচারের পর স্থিতিশীল থাকলেও ভেন্টিলেশনে আছেন তিনি। এই ঘটনায় আতঙ্কে আছে গাড়ির চালকের পরিবারও। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget