এক্সপ্লোর

Suvendu Adhikari: 'এখনও নিজে হাতে কাপড় কাচেন,' শুভেন্দুর মুখে বিমান বসুর ঢালাও প্রশংসা

Biman Bose: প্রবীণ বাম নেতা বিমান বসুর প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে

কলকাতা: ফের রাজ্যের বিরোধী দলনেতার মুখে 'মহাজোটের' ডাক। প্রবীণ বাম নেতা বিমান বসুর প্রশংসা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। বিমান বসুর সততা, তাঁর জীবনচর্চা নিয়ে ঢালাও প্রশংসা শুভেন্দু অধিকারীর। ওঁর মতো লোক এখন রাজনীতিতে নেই, বললেন শুভেন্দু।

পাশাপাশি, তৃণমূলকে হঠাতে মানুষের মহাজোটের ডাক শুভেন্দু অধিকারীর। 'কোন দল কী করবে জানি না, মানুষ এই সরকারকে বিসর্জনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে', দাবি শুভেন্দুর।

কী বলেছেন শুভেন্দু:
'আমার সঙ্গে তো পলিটিক্যাল ডিফারেন্স রয়েছে... বিমানবাবু এখনও নিজের হাতে কাপড় কাচেন, পার্টি অফিসে থাকেন...এসব পলিটিক্স হারিয়ে গিয়েছে।' এদিন স্বচ্ছ রাজনীতির কথা বলতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়, বরকত গনি খান চৌধুরী, তপন শিকদারের প্রসঙ্গও তুলে আনেন শুভেন্দু অধিকারী।

বিমান বসুর প্রতিক্রিয়া:
শুভেন্দুর 'মহাজোট' বার্তা সরাসরি খারিজ করলেন বিমান বসু। 'শুভেন্দুর কথা হতে পারে, বামেদের কথা নয়।'এখনও হয়তো আরএসএসের ধারা বুঝতে পারেনি শুভেন্দু। আমরা কোনও অন্যায় করিনি, অন্যায়ের কাজে থাকিও না। আরএসএস পরিচালিত বিজেপির কোনও কর্মসূচিতে নেই বামেরা। তৃণমূলকে হঠানোর জন্য তৃণমূল-বিজেপি বিরোধী শক্তিকে এক করতে চাই', বললেন বিমান বসু।

এর আগেও শুভেন্দুর মুখে বামেদের প্রশংসা শোনা গিয়েছিল। নন্দীগ্রামে বামেদের ভোটে জিতেছেন বলে জানিয়েছিলেন তিনি। বামেদের সবাই খারাপ নন বলেও মন্তব্য করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বলেন, 'এদের থেকে অনেক বড় এবং শক্তিশালী সংগঠন ছিল সিপিএম-এর। বামফ্রন্ট এদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ক্ষমতায় ছিল ৩৪ বছর। আসনসংখ্যা ছিল ২৩৫। আপনাদেরকে সঙ্গে নিয়ে অন্যায়, অত্যাচার সামলেছেন লক্ষ্মণ সেনরা। বামপন্থীরা সবাই খারাপ নন। আমাদের সঙ্গে প্রচুর বামপন্থী এসেছেন। নন্দীগ্রামে বামপন্থীদের একটা বড় অংশ, যাঁরা হিন্দু, আমাকে ভোট দিয়েছেন বলেই জিতেছি। অকপটে স্বীকার করছি সে কথা।'

তখন শুভেন্দুর এই প্রশংসা নিয়ে প্রতিক্রিয়া চাইলে বিরোধী দলনেতাকেই কটাক্ষ করেছিলেন সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এবিপি আনন্দে তিনি বলেন, "শুভেন্দুকে কে সার্টিফিকেট দিতে বলেছে? সার্টিফিকেট দেওয়া তাঁর সাজে, যাঁর সার্টিফিকেট দেওয়ার যোগ্যতা রয়েছে। তৃণমূলের বড় নেতা দলবদল করে বিজেপি হয়েছেন। তাঁর সার্টিফিকেটের মূল্য তৃণমূলের কাছে থাকলেও, বামপন্থীদের কাছে নেই।"

আরও পড়ুন: 'পার্থ চট্টোপাধ্য়ায় ও কুণাল ঘোষের চিত্রনাট্য দুর্বল', পাল্টা হুঙ্কার শুভেন্দু অধিকারীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget