এক্সপ্লোর

Triple Murder:বাংলার পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে টাওয়ার তৈরিতে ব্যস্ত, কটাক্ষ শুভেন্দু অধিকারীর

Left BJP Raise Voice:ক্যানিংয়ের ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে কড়া সমালোচনার মুখে তৃণমূল প্রশাসন। কার্যত একসুরে বিঁধল বাম-বিজেপি।

কলকাতা: ক্যানিংয়ের (canning)ঘটনার পর রাজ্যের (state)আইনশৃঙ্খলা পরিস্থিতির (law and order)অবনতির অভিযোগে কড়া সমালোচনার মুখে তৃণমূল (tmc) প্রশাসন। কার্যত একসুরে বিঁধল বাম-বিজেপি।  

কী বললেন শুভেন্দু অধিকারী?   

পশ্চিমবঙ্গের পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে টাওয়ার তৈরিতে ব্যস্ত, ক্যানিংয়ের হত্যাকাণ্ড নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)। ঘটনাটি তৃণমূলের 'অভ্যন্তরীণ লড়াই', বলে মনে করেন  বিরোধী দলনেতা। 
  ক্য়ানিংয়ের ঘটনায় তিন তৃণমূল নেতাকে প্রথমে কুপিয়ে, তার পর গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার দাবি, গোটাটার নেপথ্যে বিজেপি। সমস্ত অভিযোগ উড়িয়ে বিরোধী দলনেতার বক্তব্য, 'পশ্চিমবঙ্গের পুলিশ পিসির জন্য ৭ হাজার, ভাইপোর জন্য ৪ হাজার। আর বিরোধী দলনেতাকে আটকানোর কাজ করে। ওই জন্য গুন্ডাদের হাতে চলে গিয়েছে, আইনশৃঙ্খলা নেই। সেই জন্য প্রত্যেকদিন হয় ধর্ষণ হচ্ছে, নয়তো খুন হচ্ছে।'    

সরব সুজন চক্রবর্তী

  আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সুর চড়িয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও (sujan chakraborti)। তাঁর কথায়, 'প্রকাশ্য দিবালোকে খুন এবং শুটআউট, এ সমস্ত ফিল্মি গল্পগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে। স্থানীয় বিধায়ক বলছেন, আমিও খুন হতে পারি। মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে জেলখানা করা হচ্ছে। কারও নিরাপত্তা নেই?' সিপিএম নেতার প্রশ্ন, পঞ্চায়েত ভোটের আগে দাপটের রাজনীতি শুরু হয়ে গেল? প্রসঙ্গত, এদিন সকাল ৯টা নাগাদ ক্যানিংয়ের পিয়ারের পার্ক এলাকায় গুলি করে ও কুপিয়ে খুনের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। সঙ্গে ছিলেন আরও ২ জন। তখনই গুলি করে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। 
   এ রাজ্যে রাজনৈতিক হত্যার অভিযোগ অবশ্য নতুন নয়। ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু থেকে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত, নিহতের তালিকায় হালেও একের পর এক নাম উঠেছে। বগটুই হত্যালীলা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু রক্তপাত থামছে না কিছুতেই।     

আরও পড়ুন:মধুমেহ রোগীরা দেদার চকোলেট খাচ্ছেন? জানেন কী হচ্ছে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget